বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি খান!

গত বছরের অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট দলের এক সদস্যের সঙ্গে বাগদান সেরেছেন ‘বিগ বস’খ্যাত ভারতের ছোটপর্দার অভিনেত্রী আরশি খান। কিন্তু তাদের বিয়ে ভেঙে যেতে চলেছে। বিষয়টি আরশি নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। তালেবানরা আফগানিস্তান দখল করায় তার বিয়ে ভেঙে যাচ্ছে বলে জানান এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে আরশি বলেন, ‘গত অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়। তিনি ছিলেন আমার বাবার পছন্দের। কিন্তু তালেবানরা আফগানিস্তান দখল করায় মনে হয় সম্পর্কটা আমরাবিস্তারিত পড়ুন

বগুড়ায় জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

জাতীয় সংগীতকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও বানানোয় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সারারাত বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান। তিনি জানান, টিকটকে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গবিস্তারিত পড়ুন

১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু

শুরু হলো ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা (ভাইভা)। ৫ মাস স্থগিত থাকার পর মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে শিক্ষক নিবন্ধনের স্থগিতদের মৌখিক পরীক্ষা শুরু হয়। করোনার কারণে গত ৩ এপ্রিল ভাইভা স্থগিত ঘোষণা করা হয়। প্রার্থীরা জানান, এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। বিধিনিষেধ ও করোনা সংক্রমণের কারণে আট মাস পার হয়ে গেলেও ভাইভা পরীক্ষা শেষ করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ১৬তমবিস্তারিত পড়ুন

খুলনায় তিন মাস পর করোনায় মৃত্যুশূন্য

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বা উপসর্গে কোনো মৃত্যু হয়নি। দীর্ঘ তিন মাস পর মৃত্যুশূন্য হলো এ জেলা। রোববার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানান। তবে করোনা চিকিৎসা সেবা দেয়া খুলনার সরকারি তিনটি ও বেসরকারি দুটি হাসপাতালে সকাল পর্যন্ত ১৫৩ ন করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ২৫ মে খুলনাতে করোনা আক্রান্তবিস্তারিত পড়ুন

সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপসহ ১৫ আসামি আদালতে

অবশেষে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এজন্য বরখাস্তকৃত ওসি প্রদীপসহ মামলার ১৫ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার কারাগার থেকে সিনহা হত্যা মামলার আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রাবিস্তারিত পড়ুন

করোনার টিকা চুরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম। রোববার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এবিএম খুরশীদ আলম বলেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের যে দু-একটি জায়গায় টিকা বিক্রির অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। গত ১৮ আগস্টবিস্তারিত পড়ুন

পরীমনির জামিন চেয়ে আবেদন, শুনানি ১৩ সেপ্টেম্বর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী। জামিন বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। তিনি আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল (২১ আগস্ট) দুপুরে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফাবিস্তারিত পড়ুন

স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১৫১৬ টাকা

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সব মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বেড়েছে। নতুন মূল্য রোববার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে বলে সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের দামই বহাল রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনার সময়ে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগে দুই বন্ধু গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৭) তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮) ও একই এলাকার দুলালের ছেলে ইব্রাহিম (২২)। এরআগে শুক্রবার রাতে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাড়িরবিস্তারিত পড়ুন

পরীমনি রিমান্ড শেষে কারাগারে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২১ আগস্ট) দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিমবিস্তারিত পড়ুন