রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি খান!

গত বছরের অক্টোবরে আফগানিস্তান ক্রিকেট দলের এক সদস্যের সঙ্গে বাগদান সেরেছেন ‘বিগ বস’খ্যাত ভারতের ছোটপর্দার অভিনেত্রী আরশি খান। কিন্তু তাদের বিয়ে ভেঙে যেতে চলেছে।

বিষয়টি আরশি নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। তালেবানরা আফগানিস্তান দখল করায় তার বিয়ে ভেঙে যাচ্ছে বলে জানান এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে আরশি বলেন, ‘গত অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়। তিনি ছিলেন আমার বাবার পছন্দের। কিন্তু তালেবানরা আফগানিস্তান দখল করায় মনে হয় সম্পর্কটা আমরা ভাঙতে যাচ্ছি। ’

তিনি আরো জানান, জন্মসূত্রে তিনি আফগানি পাঠান। পাত্র তার বাবার বন্ধুর ছেলে। তাই ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনতেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। কিন্তু বর্তমানে তালেবানরা আফগানিস্তান দখল করায় পরিস্থিতি পাল্টে গেছে। তাই আরশির ধারণা, তার বাবা নিশ্চিত এখন ভারতীয় পাত্র খুঁজবেন।

জন্মসূত্রে আফগানি হলেও আরশি বর্তমানে পরিবার নিয়ে ভারতে থাকেন। তার আয়ের উৎসও সেখানে। তাই তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় নাগরিক মনে করেন বলেও জানান।

জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’-এর ১১তম সিজনের প্রতিযোগী ছিলেন আরশি খান। বেশ কিছু রিয়ালিটি শো ছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর