শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবলু সভাপতি ও দুলাল সম্পাদক

শ্যামনগর ডেইরি ফার্মার্স এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগরে শ্যামনগর ডেইরি ফার্মারস এ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা থেকে চাষীদের উন্নয়নে ও কার্যক্রম পরিচালনায় কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা প্রানিসম্পদ অফিসে ১২টি ইউনিয়নের সকল খামারিদের সমন্বয়ে কার্যকারি কমিটি গঠিত হয়।

কমিটির সভাপতি নিযুক্ত হন জিএম নজরুল ইসলাম (বাবলু), সহ-সভাপতি এস এম মাহমুদ আলম ও উত্তরা ঘোষ, সাধারণ সম্পাদক দুলাল অধিকারী, যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল আলম (মিন্টু), সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, অর্থ সম্পাদক শেখ
জুলফিকার আলী, তথ্য ও প্রচার সম্পাদক নেপাল চন্দ্র ঘোষ, নারী বিষয়ক সম্পাদক খাইরুন্নেসা বেগম, কার্যকারি সদস্য মোঃ নাজমুল হোসেন ও কৃষ্টপদ সরকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম (ভারপ্রাপ্ত), উপসহকারী কর্মকর্তা মোঃ মাহাবুব আলম (মুকুল), গনমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিগণ।

সংগঠনটি খামারিদের কল্যাণে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন, ডেইরি নির্ভর আত্মকর্মসংস্থান সৃষ্টি, জনগণের জন্য নিরাপদ প্রানীজ প্রোটিন উৎপাদন, খামারিদের দুধের দাম বৃদ্ধি, গো খাদ্যের দাম কমানো, অভিঙ্গ ভেটেনারী ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান।

গাভীর জাত উন্নয়ন, খামারিদের আধুনিক খামার ব্যাবস্থাপনা, দুধ থেকে ঘি, মাখন, চিজ, মিষ্টি ইত্যাদির উপর প্রশিক্ষণ সহ অন্যান্য উদ্যোগ নিয়ে কাজ করবে বলে দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করে।

একই রকম সংবাদ সমূহ

‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা

‎জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা ক্রমাগত বাড়ছে। এবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার