Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার দুই এমপিকে ফেসবুকে হুমকি: তদন্তে পুলিশ

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান সাংসদ ডা: আ. ফ. ম রুহুল হক এবং সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্যকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। এনিয়ে এমপিদ্বয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরণের হুমকি দেওয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছেন পুলিশ। সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা আইন-শৃংখলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখারও প্রস্তাব দেন। গতবিস্তারিত পড়ুন
স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময়ে লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত আর ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) হতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রমবিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না সিদ্ধান্ত হয়নি। সেটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। ওনারা এটা নিয়ে আলোচনা করছে কীভাবে এটা করা যায়। আগে তো ভ্যাকসিনেশন তারা জোরদার করছে। যাতে ছাত্রদেরও ভ্যাকসিন দিয়ে দেয়া যায়। তারপরে দেখা যাক। সেটা ওনারা আপনাদেরকেবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বজনরা জানান, শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তার মা তাকে পার্শ্ববর্তী দোকানে পান ও জর্দা কিনে আনতে পাঠান। দোকান থেকে ফেরার পথে অভিযুক্ত কিশোর ওবিস্তারিত পড়ুন
‘পরীমনিকাণ্ডে ব্যাংক এমডি-চেয়ারম্যানদের নিয়ে তদন্তে নেমেছে সিআইডি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে কয়েকটি ব্যাংকের এমডি-চেয়ারম্যানের জড়িত থাকার অভিযোগ গণমাধ্যমে আসার পর তা তদন্ত করছে সিআইডি। রোববার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে গণমাধ্যমে অনেক ব্যাংকের এমডি-চেয়ারম্যানের নাম এসেছে। কিন্তু তারা আদৌ জড়িত কি-না, তা পুঙ্খানুঙ্খুভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’ অতিরিক্ত ডিআইজি শেখবিস্তারিত পড়ুন
খুলনা বিভাগে একদিনে করোনায় ২৮ জনের প্রাণ গেলে

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্তের সংখ্যা। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬১২ জন। রোববার (৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় মারা গেছেন সর্বোচ্চ ১২ জন। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দু’জন করে এবং বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরেবিস্তারিত পড়ুন
ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ধাপে ধাপে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘গতদিন সভায় যেটা আলোচনা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুইশ’র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।বিস্তারিত পড়ুন
নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে প্রাণ গেল ৬ জনের

নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদূরে বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বনপড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কুষ্টিয়া থেকে একটি পিকআপে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদেবিস্তারিত পড়ুন
মেসি প্যারিসেই যাচ্ছেন, পিএসজি মালিকের ভাইয়ের টুইট

মেসি-বার্সেলোনা বিচ্ছেদের পর এখন ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন, কোথায় যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার? ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালির কয়েকটি ক্লাবের নাম আসলেও এখন অনেকটাই পরিস্কার যে, মেসির গন্তব্য প্যারিস। শেষপর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর জার্সিতেই দেখা যেতে পারে মেসিকে- বিভিন্ন সূত্র এমনটিই আভাস দিচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব তাড়াতাড়ি আসবে বলে টুইট করেছেন পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আনবিস্তারিত পড়ুন
চীন থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে

চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করা হবে, পর্যায়ক্রমে এসব টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরইমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটিবিস্তারিত পড়ুন

