বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হলেন ক্যাথি হোচুল

যৌন কেলেঙ্কারির অভিযোগ ও তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। মঙ্গলবার তার পদত্যাগের পর এবার দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল। নিউইর্য়ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব পেলেন একজন নারী। তিনি এমন সময় দায়িত্ব নিচ্ছেন যখন নিউইয়র্কবাসী করোনা মহামারির সঙ্গে কঠিন লড়াই করছে। মঙ্গলবার এক টুইট বার্তায় ক্যাথি হোচুল জানান, গর্ভনর কুমোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তিনি আরও বলেন, ৫৭তম গভর্নর হিসেবেবিস্তারিত পড়ুন

অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক সেই ফোরকান গ্রেফতার

নব্য জেএমবির সদস্য ও অনলাইনে বোমা তৈরির কারিগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। জাহিদ কাতারপ্রবাসী ফোরকান, রাজু বা ফোরকান ভাই নামে পরিচিত। বুধবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুরে কোটি টাকার মাদকসহ ২ ব্যবসায়ী আটক

কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী থানার হরিণমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রাজশাহীর আল আমিন (২২) ও নয়ন (২০)। র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে হরিণমারী মহাসড়কের ওপর জরুরি চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় রাজশাহী থেকে রংপুরগামী সন্দেহভাজন একটি ট্রাকবিস্তারিত পড়ুন

পিএসজিতে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবেন মেসি

দুই বছরের চুক্তিতে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পাশাপাশি দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। মঙ্গলবার রাতে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। আজ (বুধবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ফ্রান্সের ক্লাবটি। তখনই হয়তো মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির নানান দিকও জানা যাবে। তবে এর আগেই সংবাদমাধ্যমে মেসির চুক্তির একটি শর্ত। আর্জেন্টাইনবিস্তারিত পড়ুন

গ্রামে ৫জি সম্প্রসারণসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন

গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়নসহ ১০ প্রকল্পের অনুমোদন হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৭ কোটি ৯ লাখ টাকা ও বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ১ হাজার ৮৮ কোটি ১৩ লাখ টাকা। মঙ্গলবার (১০) গণভবনবিস্তারিত পড়ুন

মক্কা শরিফ ও মদিনার তত্ত্বাবধানে শীর্ষপদে ২ নারীর নিয়োগ

সৌদি আরবের ইতিহাসে এবারই প্রথম পবিত্র নগরী মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের শীর্ষপদে ২ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। হারামাইন শরিফাইনের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে এই দুই নারীকে নিয়োগ দেওয়া হয়। খবর আল-আরাবিয়া ডটকম। গত রোববার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কা ও মদিনার মসজিদুল হারামাইনের প্রধান ইমাম ও খতিব শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন। পবিত্র নগরী মক্কায় ওমরাহ ও হজ করতে আসা এবং মদিনায় জিয়ারতকারী নারীদেরবিস্তারিত পড়ুন

স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের জামিন নামঞ্জুর

চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহীন ভূঁইয়া। তিনি বলেন, ‘মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় তার স্বামী বাবুল আক্তারের জামিন আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত নামঞ্জুর করেছেন।’ জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন সকালেবিস্তারিত পড়ুন

আদালতে সাংবাদিকদের যা বললেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন পরীমনি। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষেবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ভারতের ভিসা আবেদন কেন্দ্র, লাগবে না অ্যাপয়েন্টমেন্ট

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে দেশে স্বাস্থ্যবিধি মানার শর্তে সবকিছু খুলে দেয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে চালু হচ্ছে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলোও। কেবল পর্যটন ছাড়া সব ধরনের ভিসা আবেদন করা যাবে কেন্দ্রগুলোতে। এক্ষেত্রে লাগবে না কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। এদিন থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী ইয়াসিন আলী (৪২) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার রায়টা গ্রামের আক্তার আলীর ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান ৪বছর ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী ইয়াছিন আলীর নামে ৪টি মামলা রয়েছে। এসটিসি-২০৮/১৫, জিআর-২৫৯/১৪, এসটিসি-২০৭/১৫, এসটিসি-২০৮/১৫ মামলা। এরমধ্যে একটিতে ৪বছর ৬মাসের সাজা, অনাদায়ে আরো ২০ হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে। উল্লেখ্য-উক্ত আসামী দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিলেন। সোমবার (৯আগস্ট)বিস্তারিত পড়ুন