শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিএসজিতে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবেন মেসি

দুই বছরের চুক্তিতে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পাশাপাশি দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। মঙ্গলবার রাতে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি।

আজ (বুধবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ফ্রান্সের ক্লাবটি। তখনই হয়তো মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির নানান দিকও জানা যাবে। তবে এর আগেই সংবাদমাধ্যমে মেসির চুক্তির একটি শর্ত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন মোতাবেক, পিএসজির সঙ্গে মেসির চুক্তিতে একটি শর্ত হলো জাতীয় দলের খেলার ব্যাপারে। যেখানে নাকি সাফ বলা আছে, আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে ক্লাবের কোনো কিছুতে থাকতে পারবেন না মেসি। অর্থাৎ নিজ দেশকেই প্রথম প্রাধান্য হিসেবে বেছে নিয়েছেন মেসি।

শুধু প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, আর্জেন্টিনা জাতীয় দলের যেকোনো প্রীতি ম্যাচের ক্ষেত্রেও পিএসজি থেকে ছুটি নিয়ে নিজ দেশের হয়ে খেলবেন মেসি- এমনটাই জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস। এছাড়াও পিএসজির নানা সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসক দল।

আগামী মাসেই আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ রয়েছে। প্রথমে ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলা ও ৫ সেপ্টেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ঘরের মাঠে ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসির দল। তিনটি ম্যাচেই আর্জেন্টিনার হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন মেসি।

টিওয়াইসি স্পোর্টসের এ সংবাদের সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের সাংবাদিক রয় নেমারও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নেমারও জানিয়েছেন, পিএসজিতে আর্জেন্টিনা দলকেই প্রাধান্য দেবেন মেসি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান