বুধবার, জুলাই ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

২৫ জুলাই থেকে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে বিশেষ ওএমএস

করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে ২৫ জুলাই (রোববার) থেকে শুরু হচ্ছে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম। এই কার্যক্রমে সারাদেশে এক হাজার ৫৯টি দোকানে ডিলার ও ট্রাকের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি চলবে। শুক্রবার ছাড়া আগামী ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রতিকেজি চাল ৩০ টাকা এবং প্রতিকেজি আটা ১৮ টাকায় বিক্রি হবে। আটটি নির্দেশনা মেনেবিস্তারিত পড়ুন

শুক্রবার থেকেই কঠোর লকডাউন মাঠে থাকবে বিজিবি-সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকেই কঠোর বিধিনিষেধ শুরু হবে। এবারের বিধিনিষেধ গতবারের চেয়েও কঠোর হবে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিধিনিষেধ শিথিল হবে না। গতবারের চেয়েও এবার কঠোর থাকবে প্রশাসন। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।’ ফরহাদ হোসেন বলেন, ‘অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে। এটা এ যাবতকালের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। এবিস্তারিত পড়ুন

খুলনার চার হাসপাতালে মৃত্যু ১০ জনের

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। খুলনা ডেডিকেটেড করোনাবিস্তারিত পড়ুন

শুক্রবার থেকে ২ সপ্তাহের কঠোর লকডাউন

বৃহস্পতিবার শেষ হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। তিন দিনের এই ছুটি শেষে শুক্রবার (২৩ জুলাই) থেকে আবারও সারাদেশে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হচ্ছে। এবার সরকারি-বেসরকারি সব অফিসের পাশাপাশি বন্ধ থাকবে শিল্প-কারখানাও। শুক্রবার থেকে ২ সপ্তাহের কঠোর লকডাউন ঈদুল আজহা উপলক্ষ্যে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিনের জন্য শিথিল করা হয় কঠোর লকডাউন। এ সময় চালু করা হয় সব ধরনের গণপরিবহন। আর এরপরই নামে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রায়বিস্তারিত পড়ুন

যশোরে করোনা ও উপসর্গে মৃত্যু ৭ জনের

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।’ ডা. আরিফ আহমেদ বলেন, ‘হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনার রেড জোনে ৯৮ জন এবং ইয়োলো জোনে ৩৩ জন।

খুলনা বিভাগে একদিনে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৮১ জনের। বুধবার (২১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আগেরদিন বিভাগে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে সাতজন করে, যশোরে তিনজন, মেহেরপুরে চারজন, নড়াইলে দুজনবিস্তারিত পড়ুন

মেহেরপুরে মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত

মেহেরপুরের মুজিবনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২১ জুলাই) বিকেল পৌনে ৩টায় উপজেলার মানিকনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে দিনমজুর শামীম এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি শাকিল। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রেতা কম চামড়ার, ন্যায্য দাম দেয়া হচ্ছে দাবি আড়তদারের

রাজধানীর বেশির ভাগ মানুষের পশু কোরবানি শেষ। এখন চলছে চামড়া বিক্রির চেষ্টা। তবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও কোরবানি দেয়া অনেকে গরু-ছাগলের চামড়া বিক্রির জন্য ক্রেতা পাচ্ছেন না। অনেকে আবার মাদরাসার চামড়া সংগ্রহকারীদের খুঁজে বিনামূল্যে দিয়ে দিচ্ছেন। যারা ক্রেতা পাচ্ছেন তারা অল্প দামে চামড়া বিক্রি করে দিচ্ছেন। আকার ভেদে মহল্লায় মহল্লায় গরুর চামড়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। তবে আড়তদাররা বলেছেন, তারা সরকার নির্ধারিত দাম দিয়ে চামড়া সংগ্রহ করছেন। ক্ষেত্রবিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবারও উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২১ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারগুলো পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার। এ সময় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাবিস্তারিত পড়ুন

বিধি ভঙ্গ করে মালয়েশিয়ায় ঈদ জামাত : রিমান্ডে ৪৮ বাংলাদেশি

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনাবিধি ভঙ্গের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেয়ায় ৪৮ বাংলাদেশিকে আটক করা হয় মঙ্গলবার। বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ তাদের রিমান্ড আবেদন করলে বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাংবিস্তারিত পড়ুন