Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে লকডাউন অমান্য করায় মাইক্রোবাস বাজেয়াপ্ত

করোনা মহামারী প্রতিরোধে সরকারি কঠোর বিধি নিষেধ অমান্য করে ঢাকায় যাত্রী পরিবহনের অভিযোগে কালিগঞ্জে একটি মাইক্রোবাস বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে কালিগঞ্জের তারালী চৌরাস্তা মোড় এলাকা থেকে মাইক্রোবাসটি আটকের পর সেটি বাজেয়াপ্ত করা হয়। সরেজমিন জানা যায়, শ্যামনগর থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি টয়োটা হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৪৯৬) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মাইক্রোবাসটি তারালী চৌরাস্তা মোড় এলাকায় পৌছালে সেখানে টহলে থাকা করোনা এক্সপার্ট টিমেরবিস্তারিত পড়ুন
চাঁদপুরে পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা, দুইজন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে বেলায়েত হোসেন রিপন (৪২) নামের এক ব্যবসায়ী হত্যার ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ সুপার মিলন মাহমুদ। এর আগে শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গঙ্গারামপুর গ্রামের একটি বিল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর রাতেই সন্দেহভাজন মো. ফজলুর রহমান (৪৫) ও তার স্ত্রী মোসাম্মদ আমেনা বেগম (৩০) আটক করে পুলিশ। পুলিশ সুপার মিলন মাহমুদবিস্তারিত পড়ুন
রবিবার থেকে খুলছে ব্যাংক-বীমা-শেয়ারবাজার

ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে আবারও খুলছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার। তবে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার তিন ক্ষেত্রেই লেনদেন হবে সীমিত পরিসরে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে ব্যাংক খোলা রাখারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ

লকডাউন বাস্তবায়নে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামে গ্রামে করছে মাইকিং। বিতরণ করেছেন সচেতনতামূলক লিফলেট। নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন প্রায় লক্ষাধীক করোনা সুরক্ষা সামগ্রী। জেলার বিভিন্ন স্থানে স্থাপন করছে হাত ধোয়ার বেসিন। কর্মহীনদের জন্য দিয়েছেন খাদ্য ও আর্থিক সহায়তা। করোন মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ক্ষেত্র বিশেষে আইন প্রয়োগ করে হলেও সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সাতক্ষীরা পুলিশ এসব সেবামূলক কাজ করেছেন বলেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করলেন এক ইউপি চেয়ারম্যান

কলারোয়ায় দাম্পত্য কলহ মিটানোর নামে গোপন অভিসারে স্বামীকে তালাক অত:পর কৌশলে দ্বিতীয় বিয়ে করলেন এক ইউপি চেয়ারম্যান। কলারোয়ার যুগীখালী ইউনিয়নের কামারালী গ্রামের মালেশিয়া প্রবাসী আব্দুল মালেকের বড় ছেলে সবুজ হোসেন প্রায় বছর দুয়েক আগে বিয়ে করেন উপজেলার ভাদিয়ালী গ্রামের জামাল উদ্দিন স্বর্ণকারের দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের মেয়ে সম্পাকে। বিয়ের বছর খানিকের মাথায় আভ্যন্তরীন কিছু বিষয়ে সবুজ-সম্পার মধ্যে কলহ দেখা দিলে সবুজ হোসেনের দুলাভাই জয়নগর ইউনিয়নের ইউপি সদস্য মিজানুরের মাধ্যমে ওই ইউনিয়নবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়ি আটক

কালিগঞ্জে যৌতুকের দাবিতে সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর গ্রামের জামাত আলী গাজীর মেয়ে এবং পাশ্ববর্তী শেরকাটি গ্রামের আনারুল মোল্লার (২৬) স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামী আনারুল মোল্লা পলাতক রয়েছে। শ্বশুর আশারাফ মোল্লা (৫৫) ও শাশুড়ি মমতাজ বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর পিতা জামাত আলী জানান, প্রায় ৫ বছর পূর্বে শেরকাটি গ্রামের আশারাফ মোল্লার ছেলে রাজমিস্ত্রী আনারুল মোল্লার সাথেবিস্তারিত পড়ুন
তালার গংঙ্গারামপুরে ইজিবাইক ও পরিবহন মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৬

তালা উপজেলার গংঙ্গারামপুরে পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, পাইকগাছা উপজেলার প্রতাপকাটী গ্রামের ইমান আলী সরদারের পুত্র ইজিবাইক চালক মোঃ সাইফুল ইসলাম, মাহমুদকাটী গ্রামের হযরত আলীর পুত্র মোঃ রাসেল, মোজাহার গাজীর পুত্র মোঃ রিপন গাজী, সোনাতনকাটি গ্রামের মীর ডাবলুর পুত্র মীর সাদিক, তার স্ত্রী ইতি বেগম এবং কন্যা সাদিয়া খাতুন। শুক্রবার (২৩ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় এবিস্তারিত পড়ুন
শ্যামনগরে দ্রুতগামী মটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র সৈকত নিহত

শ্যামনগরে ঈদের দিনে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে মটর সাইকেল দূর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনা হয়। সে মাজাট অনন্তপুর গ্রামে শেখ নজরুল ইসলামের পুত্র ও শিমু রেজা এম,পি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী রেজাউল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে রাস্তায় অন্য একটি মটর সাইকেলকে ওভারটেক করার সময় রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিস্তারিত পড়ুন
খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া ৪০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় ১০ জন, মেহেরপুর আটজন, মাগুরায় চারজন, যশোর ও ঝিনাইদহ তিনজন করে মারা গেছেন। গত বছরের ১৯ মার্চবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ আর নেই, শোক

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ আর নেই। অসুস্থ জনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় আজ ২২ জুলাই ভোররাতে তিনি সাতক্ষীরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) বিএনপি’র জন্মলগ্ন থেকেই তিনি সকল লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন। তার মেধা ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলে সাতক্ষীরা জেলায় মহিলা দল সাংগঠনিকভাবে লক্ষ্য অর্জনে সফল হয়েছিল। তাঁর এই মৃত্যুতে সাতক্ষীরা জেলা বিএনপি গভীরভাবে শোকাহত।বিস্তারিত পড়ুন

