রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়ি আটক

কালিগঞ্জে যৌতুকের দাবিতে সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর গ্রামের জামাত আলী গাজীর মেয়ে এবং পাশ্ববর্তী শেরকাটি গ্রামের আনারুল মোল্লার (২৬) স্ত্রী।

ঘটনার পর থেকে নিহতের স্বামী আনারুল মোল্লা পলাতক রয়েছে। শ্বশুর আশারাফ মোল্লা (৫৫) ও শাশুড়ি মমতাজ বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর পিতা জামাত আলী জানান, প্রায় ৫ বছর পূর্বে শেরকাটি গ্রামের আশারাফ মোল্লার ছেলে রাজমিস্ত্রী আনারুল মোল্লার সাথে তার মেয়ে সোনিয়া খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছর বয়সের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই জামাই আনারুলসহ শ্বশুর ও শাশুড়ি তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। প্রায় ৩ মাস মাস আগে মেয়ে সোনিয়াকে নির্যাতন করে জামাতা আনারুল ও শ্বশুর-শাশুড়ি। নির্যাতন সইতে না পেরে এসময় সোনিয়া শ^শুরবাড়ি থেকে তার বাড়িতে চলে আসে। কিছুদিন পর জামাতা আপোষ মিমাংসার মাধ্যমে মেয়েকে আবারও নিয়ে যায়।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে মেয়ে সোনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জানান তিনি।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। নিহতের গলায় আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তিনি।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কাারণ জানা যাবে।

নিহত গৃহবধূর শ্বশুর আশারাফ মোল্লা ও শাশুড়ি মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে গৃহবধূর পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর

সাম্প্রতিক বছরে ক্রিকেটে বাংলাদেশের উন্নতি চোখে পরার মতো। বিশেষ করে ২০১৪ সালেরবিস্তারিত পড়ুন

জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্কের অবসান হওয়া উচিতবিস্তারিত পড়ুন

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীবিস্তারিত পড়ুন

  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী