শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জাপানের দেওয়া টিকার দ্বিতীয় চালান ঢাকায়

জাপান থেকে কোভ্যাক্সের অধীনে দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৩টায় এই টিকার চালান নিয়ে নিপ্পন এয়ারওয়েজের একটি বিমান ঢাকায় পৌঁছায়। এর আগে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে বিমানটি টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। এই নিয়ে জাপানের কাছ থেকে ১০ লাখেরও বেশি ডোজ টিকা পেল বাংলাদেশ। কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দেয়ারবিস্তারিত পড়ুন

টার্গেট পুরুষ, শ্লীলতাহানির ভয় দেখিয়ে ছিনতাই করত ফারজানা

সামাজিক মাধ্যমে টিকটক সেলিব্রেটির আড়ালে ফারজানার অপরাধের সামাজ্য। চট্টগ্রাম নগরীর ইপিজেড থেকে আন্দরকিল্লা পর্যন্ত আধিপত্য তার। পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি দুর্ধর্ষ এই নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সামাজিক মাধ্যমে তিনি পরিচিত টিকটক ও লাইকি হিরোইন হিসেবে। নিজের আইডিতে প্রতিনিয়ত আপলোড করে নতুন নতুন ভিডিও। রয়েছে একটি কিশোর গ্রুপও। এই টিকটক হিরোইন ফারজানা আসলে দুর্ধর্ষ ছিনতাইকারী। যে কিনা নগরীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু ৬ জনের, নমুনা পরীক্ষা করা হয়নি

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ অরো ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৩০ জুলাই শুক্রবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৪২ জন। করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত মোঃ রজব আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৭০), সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের মোঃ আব্দুর রহমানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলায় মৎস্যে ক্ষতি ৫৩ কোটি, ১৭ ‘শ হেক্টর বীজতলা পানির নিচে

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬ থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সাতক্ষীরায় সর্বমোট ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলায় ১৯ হাজার ৪৫৯ টি মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। সরকারিভাবে ভেসে যাওয়া ঘেরের আয়তন নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫ হেক্টর। যাতে ক্ষতির পরিমান দেখানো হয়েছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা। এদিকে জেলা কৃষি অফিস বলছে, ভারি বর্ষণে জেলার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে এ পর্যন্তবিস্তারিত পড়ুন

সচেতন নাগরিক কমিটির নেতৃত্বে অধ্যক্ষ পবীত্র মোহন দাস, মোমেনা ও তৈয়ব বাবু

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত, সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। গত ২৬ জুলাই জুম ক্লাউড প্লাটফর্মে অনুষ্ঠিত সনাকের নিয়মিত মাসিক সভায় আগামী এক বছরের (১ আগস্ট ২০২১ থেকে ৩১ জুলাই ২০২২) জন্য এ নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ, দেবহাটার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে সভাপতি এবং সহ-সভাপতি পদে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষিকা মোমেনা খানম ও আন্তর্জাতিক খ্যাতিবিস্তারিত পড়ুন

বিধিনিষেধ বাড়বে ৫ আগস্টের পরও, শিথিলতাও আসতে পারে

করোনাভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ আগামী ৫ আগস্টের পরও বাড়বে। তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। কোন কোন বিষয়ে শিথিলতা আনা যায়, তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। আগামী ৩ বা ৪ আগস্টের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। শনিবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহা সামনেবিস্তারিত পড়ুন

অনলাইনে বুয়েটের পরীক্ষা হবে, ভিন্ন পদ্ধতিতে গ্রেডিং

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের ২০২১ সালের আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৬৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারী ২০২১ টার্মের আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, LMS Virtual Meeting Software (Zoom, Microsoft Teams ও Moodle)বিস্তারিত পড়ুন

ফেসবুকের কল্যাণে ৬ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে যাচ্ছে অসহায় মা

দীর্ঘ ৬ বছর আগে ঢাকা থেকে হারিয়ে যাওয়া ছেলেকে ফেসবুকের কল্যানে সাতক্ষীরার আশাশুনি থেকে ফিরে পেতে যাচ্ছেন এক মা। হারিয়ে যাওয়া আবু সাঈদ (১৪) বর্তমানে বিভাগীয় এতিম ছেলে-মেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আশাশুনিতে রয়েছে। জানা যায়, আবু সাঈদের বয়স যখন মাত্র ৮ বছর তখন তার স্বামী পরিত্যাক্তা মা ছাবিনা খাতুন তার পিতার বাড়ি সিরাজগঞ্জ জেলার দেলুয়ারকান্দি গ্রামে আশ্রয় নেন। পিতার কাঁধে কতদিন বসে বসে খাবেন এ চিন্তায় তিনি নিজের পায়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টানা বৃষ্টিতে খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন

গত দুইদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এদিকে আশাশুনির প্রতাপনগরে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। আশাশুনির প্রতাপনগরের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, গত দুইদিনের বৃষ্টিতে প্রতাপনগরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। বুধবার রাতে প্রতাপনগর এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গত দুই দিনের ভারী বর্ষণে আমার ইউনিয়ন প্লাবিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কওমী শিক্ষক

সাতক্ষীরার পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার এক ছাত্রকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ুপথে যৌন নিপীড়ন করার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মুছআব বিল্লা (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে মাগুরা জেলা সদরের বন্যতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই ছাত্রের মা হোসনে আরা বাদী হয়ে গত ৯ জুলাই পাটকেলঘাটা থানায় মাদ্রাসা শিক্ষক হাফেজ মুছআব বিল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতবিস্তারিত পড়ুন