মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মডেল মৌ ও পিয়াসা আটক, বাসায় মিলল বিপুল মদ-ইয়াবা

বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সিসাসহ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। রোববার (১ আগস্ট) রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। এদিকে, পিয়াসার দেয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌ-এর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তারবিস্তারিত পড়ুন

শোকাবহ আগস্ট: আলোক প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহিদদের স্মরণ করলো জেলা আ.লীগ নেতৃবৃন্দ

আলোক প্রজ্জ্বলনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শোকের মাস আগস্টের শহিদদের স্মরণ করলো সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার দিবাগত রাতে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে বিনম্ন শ্রদ্ধা জানানো হয়। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুরবিস্তারিত পড়ুন

দেবহাটার গাজীরহাটে রপ্তানি শিল্প চিংড়িতে পুশ: জরিমানা আদায় ও মাছ বিনষ্ট

সাতক্ষীরার দেবহাটা গাজীরহাট মৎস্য সেডে রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েক জন ব্যবসায়ীর মাছ বিনষ্ট ও জরিমানা করা হয়েছে। রবিবার (১ আগষ্ট) সকাল ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি এ অভিযান পরিচালনা করেন। এসময় গাজীরহাট মৎস্য সেডের ৩ জন ব্যবসায়ীর ৩০কেজি মাছ বিনষ্ট ও ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানে মৎস্য ব্যবসায়ী বাবলুর ৫ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি মাছ বিনষ্ট, হাসানের ১০হাজার টাকা জরিমানা ও ১৩বিস্তারিত পড়ুন

চুরির অভিযোগে কালিগঞ্জের মথুরেপুরে কিশোর গ্যাং এর ৪ জন আটক

কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর থেকে চুরির অভিযোগে তিন কিশোর ও এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে চুরিকৃত পণ্য। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বিগত কয়েকদিন যাবত বিভিন্ন বাড়িতে চেতনানাশক প্রয়োগসহ নানা কৌশলে চুরি সংঘঠিত হচ্ছিল। চুরি ঠেকাতে এলাকাবাসী নিজেদের মধ্যে আলোচনাপূর্বক পাহারার ব্যবস্থা করে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় সন্দেহজনক ঘোরাফেরার সময় গ্রামবাসী এলাকার ৩ কিশোর ও পলাশ (২১) নামে এক যুবককে আটকবিস্তারিত পড়ুন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন, আহত ৩

ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১ আগস্ট) পৃথক সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার সাহেবাহার গ্রামের একরাম আলীর ছেলে কবিরুল ইসলাম (৩২) ও বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের হরিপদ দাসের ছেলে সৌরভ দাস (২৮)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা নামক স্থানে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (১৪-৯৫৩৩) একটিবিস্তারিত পড়ুন

চিত্রনায়িকা একা বঁটি নিয়ে গৃহকর্মীর মাথায় কোপ মারতে যান

গৃহকর্মী হাজেরা বেগম গত তিন মাস ধরে চিত্রনায়িকা একার বাসায় কাজ করতেন। গৃহকর্মী হাজেরা তার বকেয়া বেতন চাইলে আসামি একা ঘর থেকে বের হয়ে তাকে ধাক্কা দেন। তখন গৃহকর্মী টাকা না দিলে যাবেন না বললে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন একা। এ সময় গৃহকর্মী হাজেরা রুম থেকে বের না হওয়ায় আসামি একা দৌড়ে রান্না ঘর থেকে বঁটি এনে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারতে যান। রোববার (১ আগস্ট) আসামিকে ঢাকা মহানগরবিস্তারিত পড়ুন

গার্মেন্টস খোলায় আরও বাড়বে করোনা সংক্রমণ : স্বাস্থ্যমন্ত্রী

চলমান বিধিনিষেধের (লকডাউন) মধ্যে গার্মেন্টস খুলে দেয়ায় ফের সংক্রমণ বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথমবর্ষের এমবিবিএস ক্লাসের (২০২০-২১) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘আজ থেকে গার্মেন্টস খুলে দেয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেনি। ফলে করোনা সংক্রমণ আরও বাড়বে। জীবনের জন্য জীবিকার দরকার হয়। সরকারকে সবকিছুই ভাবতে হয়।’ তিনিবিস্তারিত পড়ুন

৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

পরীক্ষার চার মাসের বেশি সময় পর প্রকাশ করা হলো ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। রোববার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা উপসর্গে তিন নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮২ জন

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৩১ জুলাই শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ৫৪৫ জন। করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের রাশেদ গাইনের স্ত্রী হাসিনা খাতুন(৫০), একই উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ অবু বাক্কার সিদ্দিকীর স্ত্রী রমিছা খাতুন (৫৭) ও শ্যামনগরবিস্তারিত পড়ুন

জাপানের দেওয়া টিকার দ্বিতীয় চালান ঢাকায়

জাপান থেকে কোভ্যাক্সের অধীনে দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৩টায় এই টিকার চালান নিয়ে নিপ্পন এয়ারওয়েজের একটি বিমান ঢাকায় পৌঁছায়। এর আগে জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে বিমানটি টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। এই নিয়ে জাপানের কাছ থেকে ১০ লাখেরও বেশি ডোজ টিকা পেল বাংলাদেশ। কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দেয়ারবিস্তারিত পড়ুন