Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বীর মুক্তিযোদ্ধাদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবারও উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (২১ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টান্ন পাঠান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারগুলো পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার। এ সময় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাবিস্তারিত পড়ুন
বিধি ভঙ্গ করে মালয়েশিয়ায় ঈদ জামাত : রিমান্ডে ৪৮ বাংলাদেশি

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনাবিধি ভঙ্গের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেয়ায় ৪৮ বাংলাদেশিকে আটক করা হয় মঙ্গলবার। বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ তাদের রিমান্ড আবেদন করলে বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাংবিস্তারিত পড়ুন
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রংপুরের তারাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২ জন, সুস্থ্য ৭২

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরা মেডিকেলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮২ জন এবং করোনা উপসর্গে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী রেহেনা খাতুন (৫০), একই উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মৃত জনকী মন্ডলের ছেলে হরিপদ মন্ডল (৮০), বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শরবানু (৪৫), নুনগোলাবিস্তারিত পড়ুন
মাদারীপুরে ১৯২০পিস ইয়াবাসহ আটক মা-মেয়ে

মাদারীপুরের শিবচরে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৬০) ও কবিতা বেগম (২৩) নামের দুজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে বলে জানায় পুলিশ। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের শেখপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, একই এলাকার মৃত শাহাবুদ্দিন শিকাদারের স্ত্রী অবেলা বেগম ও তার মেয়ে এবং উপজেলার চরশ্যামাইল এলাকা বাবুল মুন্সির স্ত্রীবিস্তারিত পড়ুন
করোনা-উপসর্গে খুলনার পাঁচটি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যুবিস্তারিত পড়ুন
খুলনার চার হাসপাতালে মৃত্যু আরও ১৩ জনের

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ছয়জন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা.বিস্তারিত পড়ুন
দিনে কতটুকু গরু বা খাসির মাংস খাওয়া নিরাপদ?

গরু বা খাসির মাংস দিয়ে তৈরি বিভিন্ন খাবার খুবই মজাদার হয়ে থাকে। আর মাত্র কয়েকদিন পরেই আসছে কোরবানি ঈদ। এই ঈদে সবাই কমবেশি লাল মাংস খেয়ে থাকবেন। তবে অনেকেরই হয়তো জানা নেয়, দিনে কতটুকু মাংস খাওয়া উচিত সে সম্পর্কে। আর এ কারণে অতিরিক্ত মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, লাল মাংস স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তবে সঠিক পরিমাণ অনুযায়ী খেলে শারীরিক বিভিন্ন সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(হু)বিস্তারিত পড়ুন
রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। তিনি জানান, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষবিস্তারিত পড়ুন
ভারতে সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে

দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে ভারতে। এর আগে টানা তিনদিন দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচে থাকলেও একদিনের ব্যবধানে সংক্রমণ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ১৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকালের তুলনায় এই সংখ্যা ৭ দশমিক ৪ শতাংশ বেশি। খবর এনডিটিভির। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে আরও ৫১৮ জন। একদিন আগেই এই সংখ্যা ছিল ৫৬০। দৈনিক পজিটিভ কেসের সংখ্যাহার ২.১৩ শতাংশ। টানা ২৭বিস্তারিত পড়ুন

