Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার ছনকায় জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি খুন, স্ত্রী আহত, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোমেনা খাতুন নামের এক গৃহবধূ। একই সময়ে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাতেমা খাতুন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোমেনার জামাতা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসারউদ্দিনের ছেলে আবদুল মাতিনকে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে ফাতেমার বাবা গোলাম হোসেনের বাড়িতে। পারিবারিক সূত্র ও পুলিশ জানায় পায়রাডাঙ্গার মাতিনের সাথে ১৭ বছরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্যামনগরে র্যাবের ওপর গ্রামবাসীর হামলা, আহত ৬

সাতক্ষীরার শ্যামনগরে মাদক উদ্ধারে গিয়ে গ্রামবাসীর হামলায় র্যাবের দুই সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) রাত ২টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, রাতে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজিবি ও র্যাবের সোর্সদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় গ্রামবাসীরা তাদের সঙ্গেবিস্তারিত পড়ুন
১৭ জুলাই
যশোরে করোনায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১০৮ জনের। শনিবার (১৭ জুলাই) যশোর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরবিস্তারিত পড়ুন
বেনাপোলে আমদানি-রফতানি ঈদ উপলক্ষে ৪ দিন বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ জুলাই (মঙ্গলবার) থেকে ২৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই (শনিবার) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম সচল হলেও শনিবার সাপ্তাহিক ছুটিরবিস্তারিত পড়ুন
১৭ জুলাই
ফরিদপুরে করোনায় আরও ২১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শনিবার (১৭ জুলাই) জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালটিতে ৪০৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে।বিস্তারিত পড়ুন
তালায় বিভিন্ন সরঞ্জামসহ ছিনতাইকারী আটক, তিন জনের নামে মামলা

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় দিনে দুপুরের ছিনতায়ের চেষ্টার খবর পাওয়া গেছে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে সালাম মির্জা (২১) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে উপজেলার ভায়ড়া গ্রামের সেলিম মির্জার পুত্র। এ সময় কালাম বিশ্বাস ও হযরত সরদার নামের অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। আটক সালাম মির্জার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মুখোশ, গাঁজা, কাটারী, আলো তামাক, নারিকেলের ছোবড়া, গাঁজা খাওয়ার বাঁশিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।বিস্তারিত পড়ুন
শ্যামনগরে আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে ব্যক্তি মালিকানার জমি দখল

আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে ব্যক্তি মালিকানার জমি দখলের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলায় আব্দুল্লাহর গাজীর আদালতে বিচারাধীন জমিতে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সাইনবোর্ড দিয়ে এ জমি দখল করেন। স্থানীয় এবাদুল ও সোনার মোড় গ্রামের দবিরের নেতৃত্বে একদল ভাড়াটিয় লোকজন দিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রকাশ্যে আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে জমি দখল করে ঘর নির্মাণ করেছে। পরে ৯৯৯ ফোন করে প্রশাসনের মধ্যমে দখল কার্যক্রম বন্ধ করে। এবিস্তারিত পড়ুন
১৫ জুলাই
সাতক্ষীরায় করোনায় আরো মৃত্যু ৬ জনের, সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৪১৯ জন

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা পজিটিভ এবং অপর ৫ জন উপসর্গের রোগী। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ২৪ ঘন্টায় আরো একজন পজিটিভ রোগীর মধ্যদিয়ে জেলায় মোট মৃত্যু ৮০ জনের। এছাড়া উপসর্গে মৃত্যু হয়েছে, ৪৪৬ জনের। জেলায় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে, ৪৮৭ জনের। পজিটিভ শনাক্ত হয়েছে ৯২ জন। শনাক্তের হারবিস্তারিত পড়ুন
১৫ জুলাই
করোনায় খুলনায় আরও ৪৭ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৪ জুলাই) বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরেবিস্তারিত পড়ুন
কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। গত বছর যা ছিল ৩৫ থেকে ৪০ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছর যা ছিল ২৮ থেকে ৩২ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতিবিস্তারিত পড়ুন

