Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। গত বছর যা ছিল ৩৫ থেকে ৪০ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছর যা ছিল ২৮ থেকে ৩২ টাকা। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতিবিস্তারিত পড়ুন
লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন : রেলমন্ত্রী

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে। সেখান থেকে বিপুল পরিমাণ যাত্রী ওঠে। এটা বন্ধ করা গেলে স্বাস্থ্যবিধি মানানো যাবে। সেখানে স্বাস্থ্যবিধি পরিপালন করা একটু কঠিন। তবেবিস্তারিত পড়ুন
নায়কের সঙ্গে রাত না কাটানোর জন্য অনেক সিনেমা হারিয়েছেন মল্লিকা

বলিউডের অন্যতম পরিচিত নাম মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করে বেশ আধিপত্যও বিস্তার করে নিয়েছিলেন তিনি শুরুতে। যদিও সেই অবস্থান তিনি ধরে রাখতে পারেননি। বলা যায় খোলামেলা বা ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল মল্লিকার জন্য। বছর তিন আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মল্লিকাও জানান এমনটাই। তিনি বলেন যে সাহসী সব দৃশ্যে অভিনয় করার কারণে বাস্তব জীবনেওবিস্তারিত পড়ুন
এইচএসসি-এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন যেভাবে হবে

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে আগের পরীক্ষার বিষয় ম্যাপিং ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে ফলাফল দেয়া হবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যেভাবে হবে মূল্যায়ন এসএসসিতে ২৪টি ও এইচএসসিতে নৈর্বচনিক বিষয়ে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। বাংলা, ইংরেজি, গণিত এমন আবশ্যিক বিষয় ওবিস্তারিত পড়ুন
খুলনার চার হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন করোনায় ও ৪ জন উপসর্গ নিয়ে, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে করোনাকালে সর্বস্তরের জনগণের অক্সিজেন সংকট মোকাবেলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান নিশান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি অর্ণব সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন কুমার শীল,বিস্তারিত পড়ুন
সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক শফিউল আজমসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল আজম (৫০)সহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় এনামুল হক (৪০) নামের একজন ব্যবসায়ীও নিহত হয়েছেন। নিহত শফিউল আজম সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা। এনামুল হক (৪০) একই জেলার চরপাড়া ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
ভ্রমণে করোনাকালে যেসব সতর্কতা মেনে চলবেন

টানা কয়েকদিন কঠোর লকডাউনের পর ঈদ উপলক্ষে তা শিথির করা হয়েছে। যেহেতু আর কয়েকদিন পরেই ঈদুল আজহা, তাই লকডাউন খুলতে অনেকেই হয়তো ভ্রমণের উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই করোনাকালে ভ্রমণের আগে বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। করোনা মহামারীর মুহূর্তে বাস, বিমান, লঞ্চ, ট্রেন, গাড়ি কিংবা রিকশা যাতেই চড়েন না কেন অবশ্যই বাড়তি সতর্কতার প্রয়োজন। বিশেষত যারা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তারা চিকিৎসা ও অত্যাবশকীয় কারণবিস্তারিত পড়ুন
১৪ জুলাই
করোনা ও উপসর্গে সাতক্ষীরায় মৃত্যু আরও ৯ জনের

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী আশুরা (৪৮), কালিগঞ্জের শ্রীরামপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোশারফ হোসেন ও তারালী এলাকার মৃত ইসমাতুল মোড়লেরবিস্তারিত পড়ুন
১৪ জুলাই
করোনায় খুলনা বিভাগে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। একই সময়ে বেড়েছে শনাক্তের সংখ্যা। এ সময় ১ হাজার ৬২১ জনের করোনায় শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৮৮ জন শনাক্ত হন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

