বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১৪ জুলাই

করোনায় খুলনা বিভাগে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। একই সময়ে বেড়েছে শনাক্তের সংখ্যা। এ সময় ১ হাজার ৬২১ জনের করোনায় শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৮৮ জন শনাক্ত হন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

দুস্থদের সহায়তায় ৩২০০ কোটি টাকা প্রণোদনা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের (কোভিড-১৯) চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় আরও পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্যাকেজে তিন হাজার ২০০ কোটি টাকা ব্যয় হবে। মঙ্গলবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত প্রণোদনার মধ্যে প্রথম প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, দুই লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫বিস্তারিত পড়ুন

বসুন্ধরা কিংসের জার্সিতে সাবিনার গোলের হাফসেঞ্চুরি

আরেকটি মাইলফলক অতিক্রম করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ও বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। মঙ্গলবার প্রিমিয়ার লিগে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে বসুন্ধরা কিংসের জার্সিতে অতিক্রম করলেন অর্ধশত গোলের মাইলফলক। ৪৯ গোল নিয়ে মঙ্গলবার খেলতে নেমেছিলেন সাবিনা। ২২ মিনিটে গোল করে ছুঁয়ে ফেলেন ৫০ গোলের মাইলফলক। ২৯ মিনিটে দ্বিতীয় গোল করায় এখন বসুন্ধরা কিংসের জার্সিতে সাবিনার গোল ৫১ টি। গত মৌসুমে ৩৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেনবিস্তারিত পড়ুন

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মা খাদিজা বেগমকে (৫৫) পিটিয়ে হত্যা করেছেন ছেলে শাওন মিয়া (২৮)। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নিহতের স্বামী আব্দুস সাদেক বাদী হয়ে ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এর আগে, সোমবার (১২ জুলাই) রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ধানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামে আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। ঘটনার সময় শাওন তার মায়ের কাছেবিস্তারিত পড়ুন

সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে ঈদের তৃতীয় দিন থেকে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই সকাল ৬টার পর থেকে ফের সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। অর্থাৎ ঈদুল আজহার তৃতীয় দিন থেকেই আবার কঠোর বিধি-নিষেধ শুরু হবে। মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধি-নিষেধ শিথিল ও পুনরায় বহাল হওয়ার এমন তথ্য উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন,বিস্তারিত পড়ুন

২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ, যেসব নির্দেশনা মানতে হবে

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চলমান লকডাউন শিথিল করা হলেও ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হলো।বিস্তারিত পড়ুন

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি… রজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাস ভবনে তিনি মারা যান। মরহুমের ছেলে লিখন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল মান্নানের ছেলে লিখন জানান, মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।বিস্তারিত পড়ুন

কিশোরী ধর্ষকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে

প্রথমে অশ্লীল ছবি বানিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয়বার ধর্ষকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে কিশোরী। শেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানায় ভুক্তভোগী। খবর পেয়ে সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (২২) গ্রেফতার করে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ডবলমুরিংয়ের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত জাহাঙ্গীর প্রায়ই তরুণীকে বিরক্তবিস্তারিত পড়ুন

ওভার ৬ বলে নয় ৫ বলে, ব্যাটসম্যান বলা হবে না, আরও অনেক নতুন নিয়ম

প্রতিনিয়তেই আপডেট হচ্ছে ক্রিকেট। নতুন নতুন ফরম্যাট, নতুন নতুন নিয়ম- ক্রিকেট যেন একটি খেলাই নয় শুধু, চলমান প্রক্রিয়া। এই যেমন টেস্ট থেকে ওয়ানডে, এরপর টি-টোয়েন্টি। এরপর এলো টি-টেন। এবার খেলা হবে দ্য হান্ড্রেড। ১০০ বলের ক্রিকেট। পুরনো নিয়মের কোনো বালাই থাকছে না নতুন শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে। সবচেয়ে বড় বিষয়, দ্য হান্ড্রেডে এতদিনের সব হিসাব-নিকাশই পাল্টে ফেলা হচ্ছে। ৬ বলের পরিবর্তে এখানে ওভার গণনা করা হবে ৫ বলে। যারা ব্যাটবিস্তারিত পড়ুন

সাভারে নিখোঁজের ৩ দিন পর বিলে মিলল শিশুর মরদেহ

ঢাকার সাভারে নিখোঁজের তিনদিন পর রাজিয়া সুলতানা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির খালু নাজমুল হোসেনকে (২৪) আটক করে পুলিশ। সোমবার (১২ জুলাই) সকালে তরফ রাজাঘাট এলাকার একটি বিলের কচুরিপানার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজিয়া রংপুরের মিঠাপুকুর থানার হুলাশুগ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। সে মা-বাবার সঙ্গে সাভারের রাজাঘাট এলাকায় ভাড়াবাসায় থাকতো। আর আটক নাজমুল রংপুরের পীরগাছা থানার মকরোমপুর এলাকার ওসমান গণির ছেলে।বিস্তারিত পড়ুন