Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রিয়াঙ্কার ডিভোর্স হতে যাচ্ছে, অভিনেতার দাবি

কিছুদিন আগেই সালমান খানের ‘রাধে’ সিনেমার সমালোচনা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কামাল আর খান। সিনেমার রিভিউ করতে গিয়ে তিনি বলেছিলেন, ঈদে ছবি রিলিজ করে তা দেখার জন্য দর্শকদের কাছে ভিক্ষা চান সালমান। তারপর সালমান এও জানান যে টাকা খরচ করে তার সিনেমা দেখলে তিনি সেই আয়ের কিছু অংশ করোনা মোকাবিলায় দান করবেন। ছবির কিছু মিথ্যে প্রশংসামূলক রিভিউ দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন কেআরকে। তার এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে আদালতে মামলাও করেছিলেনবিস্তারিত পড়ুন
নোবিপ্রবির শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে ফাইনাল পরীক্ষা নেয়া শুরু হয়েছে। সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও অণুজীববিজ্ঞান বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার কার্যক্রম শুরু হয়। নোবিপ্রবির ই-মেইল ব্যবহার করে গুগল ক্লাসরুমে শুরু হয়েছে এ পরীক্ষা। এর আগে গত ২৮ থেকে ৩০ জুন টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে দুই সেশনে তিন ঘণ্টা করে অনুষ্ঠিত হয় অনলাইন পরীক্ষারবিস্তারিত পড়ুন
১২ জুলাই
খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের প্রাণ কাড়ল

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ হিসেবে রোববারের (১১ জুলাই) তুলনায় মৃত্যু কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬৪২ জন। সোমবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, সাতক্ষীরার একজন, যশোরেরবিস্তারিত পড়ুন
জনগণকে বাঁচাতে সবার দায়িত্বশীল ভূমিকা চান কাদের

করোনার এই সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১২ জুলাই) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাই।’ সংকটকালে সাহস জোগানোর পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেয়ার যে অপচেষ্টা করছে তা বন্ধ করতেওবিস্তারিত পড়ুন
এইচএসসি-এসএসসি’র মূল্যায়ন কীভাবে, ঘোষণা চলতি সপ্তাহে

চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি অটোপাস দেয়া হবে সে সিদ্ধান্ত জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা গেছে। জানা গেছে, ২০২১ সালের ঝুলে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে পাস করানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একাধিক প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।বিস্তারিত পড়ুন
১১ জুলাই
খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৭২ জনের। এর আগে শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে বিভাগে এখন মোট মৃত্যু দেড় হাজার ছাড়িয়েছে। শনিবার (১০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায়বিস্তারিত পড়ুন
ময়মনসিংহে পিকআপ চাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

ময়মনসিংহের তারাকান্দায় পিকআপ ভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ জুলাই) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচার আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আনন মানিক (২৫) ও নান্দাইলের আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৬)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি খিচা আমিরাবাদ উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি পিকআপের ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ছয় নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে মারা গেছেন ১০ জন। জেলায় মোট ১২৯ নমুনা পরীক্ষা করে ৩৭ জন পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪ শতাংশ। উপসর্গে মারা যাওয়ারা হলেন, কলারোয়ার বালিয়ানপুর গ্রামের যাবেদ আলীর স্ত্রী সরবানু খাতুনবিস্তারিত পড়ুন
জিলহজ মাসের করণীয় ও আহকাম

‘আল্লাহ যেদিন আসমান-জমিন সৃষ্টি করেছেন সেইদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহর কাছে তাঁর বিধান মতে বারটি। তন্মধ্যে চারটি মাস সম্মানিত।’ কুরআনুল কারিমের সুরা তাওবার এ ঘোষণায় সন্মানিত ৪ মাসের একটি জিলহজ মাস। এ মাসের মর্যাদা ও ফজিলতের অন্যতম কারণ আশারায়ে জিলহজ বা প্রথম ১০দিন। এ দশকে অনুষ্ঠিত হয় হজ এবং কুরবানি। পবিত্র জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য ও করণীয় তুলে ধরা হলো- জিলহজ মাসের গুরুত্ব ও তাৎপর্য ১. হজরে মাস জিলহজের প্রথম ১০বিস্তারিত পড়ুন
ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা এবারও হচ্ছে না

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল বছরের মতো এবারও এশিয়ার দ্বিতীয় ও দেশের সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা আয়োজন করা হচ্ছে না। শনিবার (১০ জুলাই) পূজা উদযাপন কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন। ধামরাই উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল জানান, মহামারি করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ থাকায় এ বছর রথযাত্রা আয়োজন থেকে বিরত থেকেছেন তারা। তবে রথযাত্রা ও মেলা নাহলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান তিনি। উল্লেক্ষ্য, আগামীবিস্তারিত পড়ুন

