সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসুন্ধরা কিংসের জার্সিতে সাবিনার গোলের হাফসেঞ্চুরি

আরেকটি মাইলফলক অতিক্রম করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ও বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন।

মঙ্গলবার প্রিমিয়ার লিগে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে বসুন্ধরা কিংসের জার্সিতে অতিক্রম করলেন অর্ধশত গোলের মাইলফলক।

৪৯ গোল নিয়ে মঙ্গলবার খেলতে নেমেছিলেন সাবিনা। ২২ মিনিটে গোল করে ছুঁয়ে ফেলেন ৫০ গোলের মাইলফলক। ২৯ মিনিটে দ্বিতীয় গোল করায় এখন বসুন্ধরা কিংসের জার্সিতে সাবিনার গোল ৫১ টি।

গত মৌসুমে ৩৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন সাবিনা। এই লিগে বুধবার পর্যন্ত তার গোল ১৬টি। এই তো গত মাসে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক অতিক্রম করেছিলেন সাবিনা খাতুন।

তার আগে ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের মাইলফলকও অতিক্রম করেছেন গোলমেশিনখ্যাত এই নারী ফুটবলার। সাবিনা খাতুন কেবল দেশের ঘরোয়া ফুটবলেও নয়, মাতিয়েছেন ভারত ও মালদ্বীপের ঘরোয়া ফুটবলও।

একই রকম সংবাদ সমূহ

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা