বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে

দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমেছে ভারতে। এর আগে টানা তিনদিন দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচে থাকলেও একদিনের ব্যবধানে সংক্রমণ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ১৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকালের তুলনায় এই সংখ্যা ৭ দশমিক ৪ শতাংশ বেশি। খবর এনডিটিভির।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে আরও ৫১৮ জন। একদিন আগেই এই সংখ্যা ছিল ৫৬০। দৈনিক পজিটিভ কেসের সংখ্যাহার ২.১৩ শতাংশ। টানা ২৭ দিন ধরে এই হার তিন শতাংশের কম। এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জনের। ভারতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.০১ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন। এখন পর্যন্ত মোট ৩ কোটি ২ লাখ ৬৯ হাজার ৭৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৯ লাখ ৩৬ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৬৬৩ জনের। অপরদিকে একদিনে দেশটিতে ৫১ লাখ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৭১৫ জন টিকা পেয়েছেন।

করোনা সংক্রমণে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের তালিকায় রয়েছে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৮ হাজার ১৭২। একই সময়ে মারা গেছে ১২৪ জন। এখন পর্যন্ত ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৫ হাজার ১৯০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৮৫১ জন।

এদিকে, করোনায় বিপর্যস্ত কেরালার সবরিমালা মন্দির পাঁচদিনের জন্য খুলে দেয়া হয়েছে। ফলে লোকজন সেখানে পূজা এবং মন্দিরে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৫। একই সময়ে মারা গেছে ৪৩ জন। ওই রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৩৩ হাজার ৩২৩। এর মধ্যে মারা গেছে ৩৩ হাজার ৬৯৫ জন। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা