Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দামি সিগারেটের দাম বাড়বে

নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেটে উচ্চ দামের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে কম দামের সিগারেট এবং বিড়ি, জর্দা ও গুলের দাম ও সম্পূরক শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। অর্থমন্ত্রী বলেন, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যেবিস্তারিত পড়ুন
তরুণীরা ‘টিকটক স্টার’ হওয়ার ফাঁদে ভারতে পাচার হন

টিকটক গ্রুপ খুলে সেখানে পোস্ট করা হতো আকর্ষণীয় ভিডিও। সেই ভিডিওতে যেসব মেয়ে লাইক-কমেন্ট বা শেয়ার করতেন প্রথমে তাদের টার্গেট করা হতো। যারা টার্গেট করতেন তাদের টিকটক আইডিতে লাখ লাখ ফলোয়ার থাকত। পরে দেখানো হতো ভিডিও তৈরি করে টিকটকে জনপ্রিয়তা বাড়ানোর প্রলোভন। একপর্যায়ে ভার্চুয়াল মাধ্যম থেকে সরাসরি সাক্ষাৎ করা হতো টার্গেট করা তরুণীদের সঙ্গে। এরপর রাজধানীর বিভিন্ন স্পটে নিয়ে তাদের দিয়ে টিকটক ভিডিও বানিয়ে করা হতো সুসম্পর্ক। নিরীহ তরুণীদের সঙ্গে সুসম্পর্কেরবিস্তারিত পড়ুন
সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ৩২ হাজার কোটি টাকা

মানুষের জীবন-জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে আজ ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে সামগ্রিক ঘাটতি দাঁড়াবে প্রায় দুই লাখ ১২ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৬.২ শতাংশ। বাজেটে ঘাটতি পূরণে জাতীয় সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার, যা গত অর্থবছরের চেয়ে বেশি। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় বাজেট অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেনবিস্তারিত পড়ুন
নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাত পায়ের রগ-গলা কেটে হত্যা

নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নিজ ঘরে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ হোসেনের স্ত্রী। বুধবার (২ জুন) রাত ৯টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বাকে দুর্বৃত্তরা হত্যা করে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, ঘটনাস্থলের পাশেই গ্রামীণ ঐতিহ্যবাহী বৈঠকি মাদারের গান চলছিল। নিহতের দুই সন্তান ও শাশুড়ি রাতবিস্তারিত পড়ুন
আগামী সপ্তাহে টিকাদান শুরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

আগামী সপ্তাহ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে। পরবর্তী এক মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে। ঈদুল আজহার পর সব হল খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও সচল হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দিতে গত সোমবার (৩১ মে) মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুষ্ঠিত বৈঠকে চার শর্তে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেনবিস্তারিত পড়ুন
মুমিন ব্যক্তি কি অসুস্থতা ও মহামারিতে আক্রান্ত হতে পারেন?

অনেককেই বলতে শোনা যায়, মহামারি মুসলমান কিংবা মুমিন বান্দার হতে পারে না। এদের অসুস্থতা বা রোগ-ব্যধি হতে পারে না। বাস্তবেই কি এ কথা ঠিক যে, অসুস্থতা, রোগ-ব্যধি কিংবা মহামারি মুসলমান-মুমিন বান্দার মাঝে আসতে পারে না? এই অসুস্থতা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? ‘না’, এটি ভুল ধারণা। মুমিন মুসলমান অসুস্থতা কিংবা মহামারিতে আক্রান্ত হতে পারে না- ইসলামের সঙ্গে এ কথার কোনো সম্পর্ক নেই। কেননা কুরআনুল কারিমে বর্ণনা, হাদিসের নির্দেশনা এবং ইসলামের ইতিহাসের সোনালীবিস্তারিত পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ছাড়

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মে (২০২১) মাসের এমপিও’র চেক ছাড় হয়েছে। বুধবার (২ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, বেতন-ভাতা তোলার শেষ দিন ৭ জুন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওর শিট ডাউনলোড করতে হবে। বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ১১ জুন পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশেরবিস্তারিত পড়ুন
ভারতসহ ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণরোধে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী শুক্রবার (৪ জুন) থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। নিষেধাজ্ঞা দেয়া দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। মঙ্গলবার (১ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে এ বিধিনিষেধ জারি হয়। সার্কুলারে বলা হয়েছে, নতুন নির্দেশনা মোতাবেক ‘গ্রুপবিস্তারিত পড়ুন
৬টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৮ বছরে, দেখুন সূচি

১ জুন ছিল আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সভা। এই সভাপতি ছিল খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এই সভায়। সবচেয়ে বড় কথা আগামী দিনে ক্রিকেট বিশ্বকাপ কেমন হবে, সে রূপরেখাও দাঁড় করিয়ে ফেলেছে আইসিসি। ২০২৩ থেকে ২০৩১ – এই আট বছরে নিজেদের ক্রীড়াসূচি ঠিক করে ফেলেছে ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা। আগেই জানিয়েছে তারা, বিশ্বকাপে বাড়ানো হচ্ছে দলের সংখ্যা। ওয়ানডে বিশ্বকাপে দল বাড়িয়ে করা হবে ১৪টি। ফিরবে সুপার সিক্স পদ্ধতি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ‘ফ্রি ফায়ার গেমস’ আসক্তির জেরে স্কুল ছাত্রের আত্মহত্যা

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি না, আমার আইডি’র পাসওয়ার্ড…, এটা দিয়ে আইডি খুলে তোমরা কাজ করতে পারবা, আমি যে আইডি কিনছি ওটা বিক্রি করে টাকাটা ফিরিয়ে দিও’। কথাগুলো চিরকুটে লিখে নাইলনের নেট গলায় বেঁেধ তা শোবার ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে আশিক রহমান। গত রোববার দুপুরের দিকে শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের পাঁচশত বিঘা গ্রামে ঘটনাটি ঘটে। সে ছিল একই গ্রামের বাবুর আলী মল্লিক ও খাদিজা আক্তার দম্পতির দুই ছেলের মধ্যেবিস্তারিত পড়ুন

