বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতসহ ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণরোধে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী শুক্রবার (৪ জুন) থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে।

নিষেধাজ্ঞা দেয়া দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।

মঙ্গলবার (১ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে এ বিধিনিষেধ জারি হয়।

সার্কুলারে বলা হয়েছে, নতুন নির্দেশনা মোতাবেক ‘গ্রুপ এ’র আওতাধীন উপরোক্ত ১১টি দেশ থেকে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য কোনো দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ ওই দেশগুলোতে যেতে পারবেন না।

তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা গত ১৫ দিনের মধ্যে ওই ১১টি দেশের কোনো দেশে ভিজিটে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌঁছানোর পর তাদেরকে সরকার অনুমোদিত কোনো হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম আগের আদেশের ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে।

এছাড়া ‘গ্রুপ বি’র আওতাধীন রয়েছে আটটি দেশ। সেগুলো হলো- বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত এবং ওমান।

এর মধ্যে কুয়েত ও ওমান থেকে আসা যাত্রীদের বাংলাদেশে পৌঁছানোর পর সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব দেশ থেকে যাত্রা শুরুর আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হবে এবং চেক-ইনের সময় যাত্রীকে এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে হোটেল বুকিংয়ের প্রমাণপত্র দেখাতে হবে। তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে তাদের কোভিড টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ হলে তারা পরবর্তী ১১দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

‘গ্রুপ বি’তে থাকা বাকি ছয় দেশ- ডেনমার্ক, গ্রিস, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া ও কোস্টারিকা থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ঢাকায় পৌঁছার পর বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া হোটেল বুকিংয়ের প্রমাণপত্র চেক-ইনের সময় দেখাতে হবে।

গ্রুপ ‘এ ও বি’তে যেসব দেশ নেই তারা ‘গ্রুপ সি’-এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোনো লক্ষণ দেখা না যায়।

‘গ্রুপ সি’ ভুক্ত দেশগুলো থেকে যাত্রা শুরু করে ‘গ্রুপ এ’ ও ‘গ্রুপ বি’-তে বর্ণিত দেশগুলোতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে। তবে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না।

‘গ্রুপ বি’ ও ‘গ্রুপ সি’-এর অন্তর্ভুক্ত দেশগুলোতে যেতে বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘণ্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। অবশ্য যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলোর কোভিড পরীক্ষা সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ‘গ্রুপ বি ও সি’ এবং বিশেষ অনুমতি প্রাপ্তি সাপেক্ষে ‘গ্রুপ এ’-এর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে যারা আসার সুযোগ পাবেন, তাদের সবাইকেই (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) আকাশযাত্রা শুরুর ৭২ ঘণ্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ফ্লাইটে উঠতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান