বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৮ বছরে, দেখুন সূচি

১ জুন ছিল আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সভা। এই সভাপতি ছিল খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে এই সভায়। সবচেয়ে বড় কথা আগামী দিনে ক্রিকেট বিশ্বকাপ কেমন হবে, সে রূপরেখাও দাঁড় করিয়ে ফেলেছে আইসিসি।

২০২৩ থেকে ২০৩১ – এই আট বছরে নিজেদের ক্রীড়াসূচি ঠিক করে ফেলেছে ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা। আগেই জানিয়েছে তারা, বিশ্বকাপে বাড়ানো হচ্ছে দলের সংখ্যা। ওয়ানডে বিশ্বকাপে দল বাড়িয়ে করা হবে ১৪টি। ফিরবে সুপার সিক্স পদ্ধতি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়িয়ে করা হচ্ছে ২০টি।

২০২৪-২০৩১, এই আট বছরে আয়োজিত হবে ছেলেদের ৬টি বিশ্বকাপ। শুধু তাই নয়, ফিরিয়ে আনা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে ৪টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মঙ্গলবারের বোর্ড মিটিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এমনই ঠাসা সূচি ঘোষণা করা হয় আইসিসির পক্ষ থেকে।

২০২৩ পর্যন্ত যাবতীয় আইসিসি ইভেন্ট নির্ধারিত রয়েছে আগে থেকেই। চলতি বছরের পর ২০২২-এ ফের অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ। মঙ্গলবার আইসিসির বৈঠকে সিলমোহর পড়ে পরের আট বছরের আইসিসি ইভেন্টে।

শুধু ছেলেদের ইভেন্টই নয়, বরং এই সময়ের মধ্যে আয়োজিত হবে মেয়েদের ৬টি বিশ্বকাপ ও ২টি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলেদের ৪টি বিশ্বকাপ ও মেয়েদের ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজিত হবে এই আট বছরে।

এবার দেখে নেওয়া যাক কোন বছর আয়োজিত হবে কোন কোন আইসিসি ইভেন্ট…..

২০২৪
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫টি ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১০ দল, ২৩টি ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২৫
১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১টি ম্যাচ)।
৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (৮ দল, ৩১টি ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৬
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২৭
১. ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ (১৪ দল, ৫৪ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি (৬ দল, ১৬ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৮
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০২৯
১. ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (৮ দল, ১৫ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (১০ দল, ৪৮ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০৩০
১. ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০ দল, ৫৫ ম্যাচ)।
২. মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ দল, ৩৩ ম্যাচ)।
৩. ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

২০৩১
১. ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ (১৪ দল, ৫৪ ম্যাচ)।
২. টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২ দল, ১ ম্যাচ)।
৩. মেয়েদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি (৬ দল, ১৬ ম্যাচ)।
৪. মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ