শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত!: হতে পারে জলোচ্ছ্বাস

দিঘা-বালেশ্বর হয়ে যেতে পারে ঝাড়খন্ডের দিকে ২৬ মে বিকাল বা সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সেসময় পূর্ণিমা থাকায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের গতিমুখ ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে। তবে কোনো কারণে এর গতিপথ পাল্টে গেলে এটি উপকূলে বড় ধরনের আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় ইয়াস ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। বাতাসের গতিবেগ ৬২ কিলোমিটার। যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঝড়-বৃষ্টিতে দুজনের প্রাণ গেল

সাতক্ষীরায় পৃথক স্থানে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ও বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আহছাননগর ও ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা গ্রামের মল্লুক কবিরাজ (৭০) এবং ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মেঘা বারুইয়ের ছেলে নিরাপদ বারুই (৫০)। মৃতের স্বজনরা জানান, রোববার বিকেলে বাড়ি থেকে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন মল্লুক কবিরাজ। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ি থেকেবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে

আরেক দফায় বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা থাকলেও চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে স্কুল-কলেজের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলেরবিস্তারিত পড়ুন

পিরােজপুরের স্বরূপকাঠির গােডাউনে শীতের কম্বল, গরিবের চাল খাচ্ছে পােকা-ইঁদুর

পিরােজপুরের স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নে ত্রাণের শীতের কম্বল আজও বিতরণ করা হয়নি। দুই বছর ধরে পরিষদের গোডাউনে পড়ে থাকা ভিজিডি, ভিজিএফের চাল খাচ্ছে ইঁদুর আর পােকায়। অকার্যকরভাবে পড়ে রয়েছে জাইকা প্রকল্প থেকে দেয়া মিনি অ্যাম্বুলেন্স। ইউনিয়নের আট সদস্যের (মেম্বার) করা অভিযােগের পরিপ্রেক্ষিত ওই ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের আদালত নামের কক্ষ ও গোডাউনে এমন দৃশ্য দেখা যায়। শুধু তা-ই নয়, রমজানে ঈদের জন্য বরাদ্দ করা টাকা ঈদের পর বিতরণ করা হয়েছে। দায় এড়াতেবিস্তারিত পড়ুন

অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২২৪ রানে অলআউট হয় সফরকারীরা। দেশের হয়ে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৮৪ রান করেন। বল হাতে মেহেদি হাসান মিরাজ ৪ উইকেট নেন। রবিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার বলেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে

অবশেষে কেটে গেছে শঙ্কার মেঘ। লঙ্কান শিবিরে করোনা নিয়ে বেশ নাটক হলেও সময়মতোই মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই সিরিজে বাংলাদেশ দলের ওপর অনেক প্রত্যাশা সমর্থকদের। ঘরের মাঠে ফেবারিট টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তাই এই সিরিজটিকে পাখির চোখ করে রেখেছেন সবাই। ইতিহাস জানাচ্ছে, এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৮টিবিস্তারিত পড়ুন

হোটেল-রেস্তোরাঁয় বসে খেতে পারবেন আসন সংখ্যার অর্ধেক মানুষ

লকডাউনের মধ্যে হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানে ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ বসে খাবার খেতে পারবে। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিধিনিষেধ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়িয়ে রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণবিস্তারিত পড়ুন

সাংবাদিক রোজিনা জামিন পেলেন

স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। তবে, জামিন পেতে রোজিনা ইসলামকে পাঁচ হাজার টাকার মুচলেকা দিতে হয়েছে। একই সঙ্গে তিনি যাতে দেশের বাইরে যেতে না পারেন- এ জন্য তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) বিকেলে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালতেবিস্তারিত পড়ুন

উদানা-ভাস করোনা নেগেটিভ, কেটে গেল শঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মাত্র কয়েক ঘণ্টা আগেই করোনা হানা দেয় শ্রীলঙ্কা দলে। জানা যায়, দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো করোনা পজিটিভ হন। এছাড়া বোলিং কোচ চামিন্দা ভাসও পজিটিভ হন। অন্যদিকে বাংলাদেশের দুই কর্মকর্তাও পজিটিভ হন। ফলে প্রথম ম্যাচ নিয়ে দেখা দেয় সংশয়। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে দুই দলের করোনা আক্রান্ত ক্রিকেটার ও স্টাফদের দ্বিতীয় দফায় করোনা টেস্ট করানোবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নির্মাণ ব্যয় ও সময় বাড়ছে

রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নির্মাণকাজের মেয়াদ আবারও বাড়ানো হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরও একবছর মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। এতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে নির্মাণ ব্যয়ও। হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানায়, রাজশাহী মহানগরীর জিয়ানগরে ৩১ একর জমির ওপর নির্মাণাধীন ১২ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণের সময় বেঁধে দেয়া হয়েছিল জুলাই ২০১৬ থেকে ২০১৯ সালের জুনবিস্তারিত পড়ুন