রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২২৪ রানে অলআউট হয় সফরকারীরা। দেশের হয়ে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৮৪ রান করেন। বল হাতে মেহেদি হাসান মিরাজ ৪ উইকেট নেন।

রবিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের বিদায়ের পর ১৫ রান করে আউট হন সাকিব।

তবে শুরু থেকেই চালিয়ে খেলেন তামিম ইকবাল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫০তম ফিফটি। ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ৭০ বলে ৫২ রান করেন তামিম। তার আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলে শূন্য রানে আউট হন মোহাম্মদ মিথুন। মিথুনের বিদায়ের পর দলের হাল ধরেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। তুলে নেন ক্যারিয়ারের ৪৩তম অর্ধশতক। ৮৭ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ইসুরু উদানার বলে ওয়াইড লং অফ দিয়ে ডাবলস নিয়ে ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৯ বলে ২টি চার ও ১টি ছয়ে অর্ধশতক হাঁকান তিনি। আফিফ হোসেন ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জয়ের জন্য খেলতে নেমে ২২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্ক। দলের হয়ে বানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া অ্যাসেন বানদারা ৩, ধনাঞ্জয়া ডি সিলভা ৯, কুশল পেরেরা ৩০, দানুশকা গুনাথিলাকা ২১, পাথুম নিসানকা ৮ ও কুশল মেন্ডিস ২৪ রান করেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর