Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বুধবার মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ

সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। বুধবার (১৯ মে) মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান। মন্ত্রণালয় জানায়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এর ক্ষমতাবলে এবিস্তারিত পড়ুন
তালায় উপার্জনের একমাত্র বাহন ভ্যান চুরি, শিশুর বুকফাটা আহাজারি

ভ্যান চালিয়ে কোনোরকম আয় করে সংসার চালান বাবু সরদার। দুমুঠো ভাতের তাগিদে ছেলে আবদুল্লাহ সরদারও মাঝেমধ্যে ভ্যানটি নিয়ে রাস্তায় নামে। বুধবার (১৯ মে) সকালে বাবার মোটরভ্যানটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে বেলা ১১টার দিকে। এরপর খুলনা জেলার চুকনগর বাজার থেকে ভ্যানটি চুরি করে পালিয়েছে দুই প্রতারক। আব্দুল্লাহ (১৪) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে। আহাজারি করতে করতে আবদুল্লাহ জানায়, ভাড়া নিয়ে তালা থেকে চুকনগর বাজারে যাওয়ার পর দুজন এসে বলে,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

পাইকগাছায় পোল্ট্রি ফার্মে কাজ করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বারুইডাঙ্গা গ্রামের আনছার মোড়লের স্ত্রী। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে তার পোল্ট্রি ফার্মে মুরগীর খাদ্য খাবার দিতে যায় বলে তার স্বজনরা জানায়। খামার থেকে ফিরতে দেরি হওয়ায় পরিবারের কেউ তাকে খুঁজতে গিয়ে দেখেন তিনি মাটিতে শুয়ে আছেন। সহকারী কমিশনার (ভূমি) মো: শাহরিয়ার হক এবং ওসি মো: এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিদ্যুৎ স্পৃষ্টেবিস্তারিত পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা স্থগিত, অনলাইনে হবে ভাইভা

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লিখিত পরীক্ষা স্থগিত থাকবে। তবে পূর্বনির্ধারিত সব মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়া হবে। আজ মঙ্গলবার (১৮ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। এছাড়া আগামী ২৪ মেবিস্তারিত পড়ুন
পাকিস্তানি নায়িকা মাহিরা খান ভয়ে বলিউডে কাজ করেন না

পাকিস্তানের সুন্দরী মডেল ও অভিনেত্রী মাহিরা খান। বলিউডে সুযোগ পান কিং অব রোমান্স শাহরুখ খানের হাত ধরে৷ ২০১৭ সালে ‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন তিনি। সে ছবি দিয়েই নিজেকে বলিউডে জানান দিয়েছিলেন৷ পেয়েছিলেন অনেক সিনেমার প্রস্তাব। কিন্তু এরপর চার বছর কেটে গেলেও আর কোনো হিন্দি সিনেমায় তার দেখা মেলেনি। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন মাহিরা। সেখানে তিনি জানান, ভারত-পাকিস্তানের অতি সম্প্রতি যুদ্ধংদেহী মনোভাবই এর জন্য দায়ী।বিস্তারিত পড়ুন
খিলক্ষেতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ২

রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও ছিনতাইকারী দলের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনায় এনামুল ও রাসেল নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশা দিয়ে সশস্ত্র ছিনতাই রোধে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খিলক্ষেত থানা পুলিশ সমন্বিত এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে ডিএমপির গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান এসব তথ্য জানান। গোলাগুলি থামার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ একটি সবুজ রঙের সিএনজিসহবিস্তারিত পড়ুন
নাটোরের বড়াইগ্রামে মা সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রাকের চাপায় পিষ্ট হলেন

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী। মঙ্গলবার (১৮ মে) সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় পাবনাগামী আলুবোঝাই ট্রাকের (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের স্বামী মিলনের চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ‘সকালে স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে ক্ষেত থেকে সবজি তোলার জন্য যাচ্ছিলাম। সে সময়বিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের ভাসানচরে প্রথম ঈদ

নোয়াখালীর ভাসানচরে এই প্রথম ঈদুল ফিতর উদযাপন করছেন রোহিঙ্গারা। উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৪ মে) ঈদের জামাতে অংশ নেন তারা। দুটি জামাতে প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা ঈদের নামাজ আদায় করেন। ১ নম্বর ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে রোহিঙ্গাদের সঙ্গে পিডি ভাসানচর ও ভাসানচরের কর্মকর্তারা অংশ নেন। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এসব তথ্য নিশ্চিতবিস্তারিত পড়ুন
মাদারীপুরের শিবচরে ঈদের নামাজকে কেন্দ্র সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরের শিবচরে ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানান, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাদন আকনের সমাজ থেকে কিছু লোক একই এলাকার আমিন শিকদারের সমাজে যোগ দেন। এরা শিকদার বাড়ির মসজিদে ঈদেরবিস্তারিত পড়ুন
ভারতে হাসপাতালে করোনা রোগীকে ধর্ষণ করল নার্স, ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু!

ভারতে সরকারি হাসপাতালের মধ্যেই পুরুষ নার্স ধর্ষণ করেছিল কোভিড আক্রান্ত রোগীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ওই নারীর। মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে প্রায় এক মাস আগে এমন ঘটনা ঘটলেও সম্প্রতি ঘটনাটি সামনে এসেছে। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় ৪০ বছর বয়সী অভিযুক্ত সন্তোষ আহিরওয়ারকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার (১৩ মে) এ ঘটনাটি প্রকাশ করে পুলিশ। ৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন।বিস্তারিত পড়ুন

