শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতে হাসপাতালে করোনা রোগীকে ধর্ষণ করল নার্স, ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু!

ভারতে সরকারি হাসপাতালের মধ্যেই পুরুষ নার্স ধর্ষণ করেছিল কোভিড আক্রান্ত রোগীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ওই নারীর। মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে প্রায় এক মাস আগে এমন ঘটনা ঘটলেও সম্প্রতি ঘটনাটি সামনে এসেছে। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় ৪০ বছর বয়সী অভিযুক্ত সন্তোষ আহিরওয়ারকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার (১৩ মে) এ ঘটনাটি প্রকাশ করে পুলিশ। ৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন।বিস্তারিত পড়ুন

জন্মদিনের পার্টিতে দাওয়াত না পাওয়ায় প্রেমিকাসহ হত্যা ৬ জনকে

গেল এক সপ্তাহে নয়টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে প্রাণ গেছে ১৫ জনের, আহত কমপক্ষে ৩০ জন। যার মধ্যে রোববার(৯ মে) কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনা সব থেকে ভয়াবহ। কলোরাডো স্প্রিংস এলাকার একটি মোবাইল হোম পার্কে এ ঘটনা ঘটে। এদিকে সাপ্তাহিক বন্ধের সময় এই হত্যাকাণ্ডের কারণ অবশেষে খুঁজে পাওয়া গেছে। কলোরাডোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জন্মদিনেরবিস্তারিত পড়ুন

কুলিয়ায় টানা চার ঘন্টা বসিয়ে রেখে ৩০ টাকার সদস্যদের ৬০ টাকার ত্রাণ

বিশিষ্টজনদের অতিথি বানিয়ে এবং গ্রামের সহজ সরল মহিলাদের বোকা বানিয়ে তাদের নিকট থেকে সদস্য ফি হিসেবে ৩০ টাকা নিয়ে তাদেরকে ৬০ টাকার হাস্যকর ত্রাণ বিতরণ করা হয়েছে। জানা গেছে, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামে বড় খোকার মেয়ে আছমা পারভীন ও জামাই আব্দুল আলিম মিলে কিছুদিন পূর্বে সভাপতি ও সম্পাদক হয়ে প্রতিবন্ধী অধিকার সংস্থা নামে একটি সংস্থা খুলে সমাজের সুধিজনদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে আসছেন। গত ২৭ রমযান সোমবার সকালবিস্তারিত পড়ুন

শ্যামনগরে তুচ্ছ ঘটনার জেরে বটি দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছালেহা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে তার প্রতিবেশী। ঘটনাটি ঘটে বুধবার বেলা বারটার দিকে শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামে। আহত বৃদ্ধাকে দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হযরত আলীর স্ত্রী। আহতের ছেলে আইয়ুব আলী জানায়, বাড়িতে থাকা ছোট বাচ্চাদের নিয়ে তার মায়ের সাথে প্রতিবেশী হোসেন আলীর স্ত্রী আমেনা বেগমের বাদানুবাদ হয়। এসময় প্রতিবেশীর ছেলে তামিমবিস্তারিত পড়ুন

চীনের উপহার পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

চীন থেকে উপহার হিসেবে পাঠানো পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বুধবার (১২ মে) ভোরে সি-১৩০ কার্গো বিমানটি ঢাকায় অবতরণ করে। এর আগে, মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো বিমান টিকা আনতে ঢাকা ছেড়ে যায়। সোমবার (১০ মে) রাতে ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশকে যে পাঁচ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানিবিস্তারিত পড়ুন

সৌদির অনুকরণে বৃহস্পতিবার ঈদ ফরিদপুরের ১৩ গ্রামে

ফরিদপুরের বোয়ালমারীর ১৩টি গ্রামে আগাম ঈদ পালিত হবে। বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করবেন তারা। বোয়ালমারীর মাইটকোমরা গ্রামের বাসিন্দা শেখর কাজী ও কাজী আমিনুল ইসলাম জানান, দুটি ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, সুর্যোক, বন্ডপাশা ও জয়দেবপুর গ্রামগুলোর কয়েক হাজার মানুষ আগাম ঈদ পালন করে আসছেন। এবারো তারা তা অব্যাহত রাখবেন। শেখর ইউপি চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা বলেন,বিস্তারিত পড়ুন

দিশার স্বপ্নপূরণ, সালমানের মন খারাপ

সালমান খান ও দিশা পাটানি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাধে’। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের সঙ্গে স্ক্রিনশেয়ারেই স্বপ্নপূরণ দিশার। তবে মন খারাপ ভাইজানের। কারণ এবার ১০০ কোটির ক্লাব হাউজে নাম ঢুকবে না তার। করোনার ভয়াবহ পরিস্তিতিতে প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় বক্স অফিস কালেকশন থাকবে না একদম। যদিও মুক্তির আগেই রাইটস বিক্রিতে অলরেডি লাভ করেছে প্রযোজনা সংস্থা। সালমান-দিশার জুটিও পছন্দ করেছেন দর্শক। গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। করোনা আবহে আটকে যায়বিস্তারিত পড়ুন

আজ আন্তর্জাতিক নার্স দিবস

আজ আন্তর্জাতিক নার্সেস দিবস। মানব সেবায় অনন্য দায়িত্বপালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন হিসেবে বিশ্বব্যাপী আজ বুধবার (১২ মে) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। ১২ মে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের ২০১তম জন্মবার্ষিকী। মহীয়সী নারীর জন্মদিনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের নার্সরাও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধাভরে দিবসটি পালন করবেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‌‘নার্স- আগামী দিনের মূল চালিকাশক্তি’। হাজারো মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ সারা বিশ্বে নার্স একটিবিস্তারিত পড়ুন

বার্সার লা লিগার স্বপ্ন ফিকে হয়ে গেল

হাফ ডজন গোলের খেলায় জিতল না কেউ। মঙ্গলবার (১১ মে) দিনগত রাতে নিচের সারির দল লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করল বার্সেলোনা। এই ড্রয়ে কিছুটা ফিকে হয়ে গেল কাতালানদের লা লিগা জয়ের স্বপ্ন। তবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে শিরোপার রেস থেকে এখনও ছিটকে যায়নি লিওনেল মেসির দল। টানা দুই ড্রয়ের পরও টেবিলের দুইয়ে ফিরেছে কাতালান জায়ান্টরা। অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এবারবিস্তারিত পড়ুন

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন, প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় গাছে বেঁধে মা-ছেলেকে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাতে চরএলাহী ইউনিয়নের চরকলমী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের আচইয়া মানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তিনি জানান, মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।বিস্তারিত পড়ুন