রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জন্মদিনের পার্টিতে দাওয়াত না পাওয়ায় প্রেমিকাসহ হত্যা ৬ জনকে

গেল এক সপ্তাহে নয়টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে প্রাণ গেছে ১৫ জনের, আহত কমপক্ষে ৩০ জন। যার মধ্যে রোববার(৯ মে) কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনা সব থেকে ভয়াবহ। কলোরাডো স্প্রিংস এলাকার একটি মোবাইল হোম পার্কে এ ঘটনা ঘটে। এদিকে সাপ্তাহিক বন্ধের সময় এই হত্যাকাণ্ডের কারণ অবশেষে খুঁজে পাওয়া গেছে।

কলোরাডোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জন্মদিনের পার্টিতে দাওয়াত না পাওয়ায় মর্মাহত হয়ে ৬ জনকে হত্যা করেছেন ২৮ বছর বয়সী ওই অপরাধী। থিওডোরো মাসিয়াস নামের ওই বন্দুকধারী তার ২৮ বছর বয়সী প্রেমিকা সান্দ্রা ইবারা-পেরেজসহ তার আরও ৫ আত্মীয়কে খুন করেন। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ জানায়, যে পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে তাদের সঙ্গে এক সপ্তাহ আগে অন্য একটি পার্টিতে মাসিয়াসের ‘ঝগড়া’ হয়েছিল। নিজের প্রেমিকাকে নিয়েও ঈর্ষাকাতর ছিলেন তিনি।

এক সংবাদ সম্মেলনে কলোরাডো স্প্রিংস পুলিশ প্রধান ভিন্স নিস্কি বলেন, ‘‘ভয়ঙ্কর এ ঘটনার কারণ ‍গৃহবিবাদ। পারিবারিক পার্টিতে যখন মাসিয়াসকে নিমন্ত্রণ জানানো হলো না তখন তিনি গুলি করে তার জবাব দিলেন।’ প্রায় এক বছর ধরে সান্দ্রার সঙ্গে তার সম্পর্ক চলছিল বলে পুলিশ জানিয়েছে।

ওই হামলায় নিহত বাকিরা হলেন: মেলভিন পেরেজ (৩০), মেলভিনের মা জোয়ানা ক্রুজ (৫৩), মেলভিনের ভাই হোসে গুতেরেজ ক্রুজ (২১), মেলভিনের স্ত্রী মাইরা পেরেজ (৩২) এবং মাইরার ভাই হোসে ইবারা।

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে এই ধরনের বড় দুটি হত্যাকাণ্ড ঘটলো যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। এর আগেরটি ঘটেছিল উত্তর-মধ্য কলোরাডোর শহর বোল্ডারের এক মুদি দোকানে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায় ওই ঘটনায় মারা গিয়েছিল ১১ জন।

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিতবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০