রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত থেকে এসে ছিলেন যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, অত:পর করোনায় মৃত্যু

যশোরে একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আম্বিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মৃত আম্বিয়া খাতুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুই জনই যশোর শহরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।

হাসান ইন্টারন্যাশনালের ম্যানেজার জানিয়েছেন, ভারত ফেরত ওই দম্পতিকে গত ৭ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আম্বিয়া খাতুন কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি ভারতে এ রোগের জন্য চিকিৎসায় গিয়েছিলেন।

বুধবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। তাকে অ্যাম্বুলেন্সে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘আম্বিয়া খাতুন কিডনি সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

‘মৃত আম্বিয়া খাতুনের করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তার মরদেহ পুলিশের সহযোগিতায় নিজ বাড়িতে পাঠানোর হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে