Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মধ্যেরাতেও মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ঢল

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ঢল নেমেছে। গত কয়েকদিন ধরে ঘাটে মানুষের ভিড় থাকলেও সোমবার (১০ এপ্রিল) তা আরও বেড়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘরে ফেরা মানুষের ভিড়ের কারণে পা রাখার ঠাঁই ছিল না। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যাত্রীরা নদীর স্রোতের মতো বাড়ি ফিরছেন। তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। এদিন মধ্যেরাতেও ঘাট এলাকায় ছিল জনস্রোত। রাতে পৌনে ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঈদে ঘরমুখোবিস্তারিত পড়ুন
গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। সোমবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যার পরপরই এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা ও বিবিসির। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার (১০ মে) স্থানীয় সময় বিকেলে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে সিরিজ বিমান হামলাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বাঘ হত্যাকারী ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

সুন্দরবনের ভিতরে বাঘ হত্যাকারী অপরাধীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বনের বাইরে এ ধরণের অপরাধী ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা দেওয়া হবে। সোমবার বেলা ১২ টায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন, কদমতলা স্টেশন ও কৈখালী স্টেশন থেকে এক যোগে বনবিভাগ ও সিপিজির সদস্যরা মাইকিং ও হ্যান্ডবিলের মাধ্যমে এ প্রচারণাা শুরু করে। প্রচারণায় বনের মধ্যে কুমির হত্যাকারীর জন্য ৩০ হাজার টাকা, বনের বাইরে ১৫ হাজার টাকা। হরিণেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ও দুই নৈশ প্রহরী খুনের মামলা ৬বছর পর আদালতে ফাইনাল

সোনালী ব্যাংকের কলারোয়া শাখায় ডাকাতির চেষ্টায় বাধা দেওয়ায় দুই নৈশ প্রহরীকে কুপিয়ে ও জবাই করে হত্যার ৬ বছর পর আদালতে ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে। সিআইডি পুলিশের সাতক্ষীরা জোনের পরিদর্শক গাজী মো: লুৎফর রহমান অতি গোপনে গেল ২১ এপ্রিল অতীতে গ্রেপ্তারকৃত সকল আসামীদের অব্যাহতি চেয়ে এবং মূল ঘাতকদের চিহ্নিত করতে ব্যর্থ হয়ে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। নিহত দুই আনসার কর্মী হলেন, কলারোয়া উপজেলার ঝাপা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জাহাঙ্গীর হোসেন ও হরিশপুরবিস্তারিত পড়ুন
ভারতে করোনা রোগীদের অন্ধ করে দিচ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’

মুম্বাইয়ে চোখের চিকিৎসক ডা. অ্যখশে নায়ার ২৫ বছর বয়সী এক নারীর চোখে অস্ত্রোপচারের জন্য শনিবার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই নারী তিন সপ্তাহ আগে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। ওই রোগী, যিনি ডায়াবেটিক, ক্লিনিকের ভেতর সে সময় একজন কান, নাক ও গলার চিকিসক তার নাকের ভেতর নল ঢুকিয়ে মিউকোমাইকোসিস বা বিপজ্জনক ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কোষগুলো বের করে আনছিলেন। বিরল এই ছত্রাকের সংক্রমণ খুবই মারাত্মক যা নাক, চোখ এবং কখনও কখনও মস্তিষ্কেও আক্রমণ করে। অন্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বেঁচে গেল দুই শিশু, মারা গেলেন মা

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১৬ মাস ও পাঁচ বছর বয়সী দুই শিশু বেঁচে গেছেন। তবে স্বামী ও সন্তান আহত হয়েছেন। রোববার (৯ মে) রাত ৮টায় কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিমাই দাসের স্ত্রী ও সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের সুভাষ দাসের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আরতী দাস তার বড় ছেলে আশিকবিস্তারিত পড়ুন
এক কোটি ডোজ ভ্যাকসিন আসবে রাশিয়া থেকে

করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এন্টিবডি তৈরিতে জোর দিচ্ছে সব দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও একটি বড় অংশের মানুষের দেহে ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তবে এবার ভারতের বাইরে রাশিয়ার টিকা স্পুটনিক-ভি আনতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে প্রাথমিকভাবে মাসে ২০ লাখ করে ৫ মাসে মোট ১ কোটি ভ্যাকসিন আনার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, সামগ্রিক যাচাই-বাছাই শেষে দেশে স্পুটনিক-ভি প্রয়োগে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।বিস্তারিত পড়ুন
শ্যামনগরের ভাগ্নের হাতে আপন খালা খালু জখম

চোরাচালানের পণ্য নিজ বাড়িতে রাখতে সম্মত না হওয়ায় দুই সহযোগিকে নিয়ে নিজ বয়োবৃদ্ধ খালা আর খালুকে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে গুনধর ভাগ্নে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে রোববার বেলা সাড়ে দশটার দিকে। বৃদ্ধ দম্পতিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাগ্নে হারুন ও তার দুই সহযোগী আজিবর ও ইব্রাহিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় সীমান্ত এলাকায় বসবাসের সুযোগে নিয়ে হারুনবিস্তারিত পড়ুন
পবিত্র শবে কদরে মসজিদে রাত জেগে মুসল্লিদের নামাজ আদায়

গুনাহ মাফ ও অধিক সওয়াবের আশায় আজ রাত জেগে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে এবার বেশির ভাগ মানুষ বাসায় ইবাদত–বন্দেগিতে মশগুল আছেন। শবে কদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয়। শবে কদরের রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামেবিস্তারিত পড়ুন
আজ বিশ্ব মা দিবস

বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারাবিস্তারিত পড়ুন

