Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আজ বিশ্ব মা দিবস

বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারাবিস্তারিত পড়ুন
সুনামগঞ্জের দোয়ারায় ঘুমের ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইফতারের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রিপন মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঠালবাড়ি গ্রামের রিপন মিয়া বোগলা গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাড়িতে তার ফুফাতো ভাই ফয়সালের (১২) মাধ্যমে ঘুমের বা নেশাজাতীয় ওষুধ মিশিয়ে ইফতারসামগ্রী পাঠায়। ইফতারের খাবারবিস্তারিত পড়ুন
গোল উৎসবে শিরোপা উদযাপন বায়ার্নের

মাঠে নামার কিছুক্ষণ আগে এলো সুখবরটা। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে লাইপজিগ হেরে গেছে, তাতেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা নিশ্চিত হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। ওমন উপলক্ষের রাতটা দুর্দান্ত এক জয়েই উদযাপন করলো জার্মান লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্স-ফ্লিকের শিষ্যরা। বাকি তিনটি গোল করেন টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে। লাইপজিগের হারে টানা নবম এবং রেকর্ড ৩১ বারের মতো জার্মানিরবিস্তারিত পড়ুন
চেলসির বিপক্ষে হেরে অপেক্ষা বাড়ল সিটির

জিতলেই শিরোপা নিশ্চিত, এমন ম্যাচে নাটকীয় এক হার দেখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা এক লড়াইয়ে পেপ গার্দিওলার দলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। শনিবার রাতের ম্যাচটিতে ৩ পয়েন্ট দরকার ছিল ম্যানসিটির। তাতে সপ্তমবারের মতো শিরোপা উৎসবে মাততে পারতো এদিনই। প্রথমার্ধে তারা দুর্দান্ত ফুটবল খেলে সেই রাস্তাও প্রায় গড়ে ফেলেছিল। কিন্তু ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয়েছে সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসে। ৪৪ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাওয়া চেলসি প্রথমার্ধেবিস্তারিত পড়ুন
যশোরে কুড়িয়ে পাওয়া জুস পান করে হাসপাতালে একই পরিবারের তিনজন

যশোরে কুড়িয়ে পাওয়া ফ্রুটস জুস পান করে বাবা-ছেলেসহ একই পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (৭ মে) যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন-জয়পুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও তার ছেলে আবু সাইদ (৩০) এবং নাতি আশিকুর রহমান (১০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত রফিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন
৩ বার ৩ দলের হয়ে বিধায়ক, নজির গড়লেন কোচবিহারের মিহির

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে অনন্য নজির গড়লেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। শুক্রবার (৭ মে) বিধানসভায় শপথপাঠ করেছেন তিনি। এ নিয়ে তিনবার ৩টি দলের হয়ে বিধানসভার সদস্য হলেন মিহির। ৯০’র দশকে যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির অনুসারী বলেই মিহিরের পরিচিতি ছিল উত্তরবঙ্গের রাজনীতিতে। ১৯৯৬ সালে কোচবিহার উত্তর আসনে কংগ্রেসের প্রার্থী হন তিনি। প্রথমবার দাঁড়িয়ে জয়ী হন তিনি। সেবার কংগ্রেসের টিকিটে তার বিধানসভায় অভিষেক হয়। কিন্তু ২০০১ এবং ২০০৬-এ ওই কেন্দ্রই তিনিবিস্তারিত পড়ুন
৯ ক্লাবের ঘরে ফেরার চুক্তি, শাস্তি পাবে রিয়াল-বার্সা-জুভেন্টাস

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাস-বড় তিন ক্লাব এবার বড় বিপদেই পড়তে যাচ্ছে। যে ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে গত কয়েকদিনে এত হইচই, তা থেকে নাম প্রত্যাহার করে উল্টো এখন উয়েফার সঙ্গে সমঝোতার চুক্তি করে ফেলেছে ৯টি ক্লাব। কিন্তু বার্সা, রিয়াল আর জুভেন্টাস ‘বিদ্রোহী লিগে’ রয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। তাই তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। ইউরোপিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহারবিস্তারিত পড়ুন
আজ কবিগুরুর ১৬০ তম জন্মদিন

আজ ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এই কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যার অবদান অসামান্য। তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ। ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে বিরল সম্মান আর্জন করেন তিনি। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষারবিস্তারিত পড়ুন
ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে : শেখ হাসিনাকে মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয় বারের মতো শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে মমতা ব্যানার্জিও কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) পাঠানো চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।’ তিনি লেখেন, ‘গত ১০বিস্তারিত পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি ও মানবতার কবি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। বাংলা ও বাঙালির অহংকার। প্রতিভা ও শ্রমের যুগলবন্দির সম্মিলনে তিনি অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে বাংলাসাহিত্যকে করেছেন ঐশ্বর্যমণ্ডিত। কালজয়ী এ কবি জীবন ও জগৎকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে। যা তার কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক, গীতিনাট্য, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, সঙ্গীত ও চিত্রকলার সহস্রধারায় উৎসারিত হয়েছে। আবহমান বাংলার রূপ যেমন তার সাহিত্যসৃষ্টিতে ভাস্বর হয়েছে, তেমনই মানবতাবাদী বাণী তার সাহিত্যকে দিয়েছে অতুলনীয় মহিমা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীবিস্তারিত পড়ুন

