শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুনামগঞ্জের দোয়ারায় ঘুমের ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইফতারের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রিপন মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঠালবাড়ি গ্রামের রিপন মিয়া বোগলা গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাড়িতে তার ফুফাতো ভাই ফয়সালের (১২) মাধ্যমে ঘুমের বা নেশাজাতীয় ওষুধ মিশিয়ে ইফতারসামগ্রী পাঠায়। ইফতারের খাবার খেয়ে ওই শিক্ষার্থী ও তার দাদি অচেতন হয়ে পড়ে। মধ্যরাতে রিপন ওই বাড়িতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ভোররাতে তাদের জ্ঞান ফিরলে চিৎকার করে। স্থানীয়রা এসে তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে অভিযোগ পেয়ে পুলিশ মূল অভিযুক্ত রিপন, ভুক্তভোগীর ফুফাতো ভাই ফয়সাল এবং ওষুধ বিক্রেতা জসিম উদ্দিনকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামাত জামা-কাপড়সহ ইফতারসামগ্রী ও একটি ছুরি উদ্ধার করে। ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা-মা বেঁচে নেই। দাদা-দাদির সঙ্গে সে বসবাস করে। ঘটনার দিন দাদা বাড়িতে ছিলেন না।

দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মূল অভিযুক্ত রিপন ও তার সহায়তাকারী আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলার প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান