শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হেফাজত নেতা ফয়েজীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, একজনের ধর্ষণ মামলা: পুলিশ

এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। শুক্রবারে (৭ মে) মধ্যরাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নারীর সঙ্গে জাকারিয়া নোমান ফয়েজীর পরিচয় হয়। এরপর তিনি ওই নারীর সঙ্গে যোগাযোগ বাড়ান। একপর্যায়ে তাকে বিয়েরবিস্তারিত পড়ুন

ফেনীর কালীদহ এলাকায় নিজ বাসায় কিশোরী খুন, চাচাতো ভাই আটক

ফেনীর কালীদহ এলাকায় নিজ বাসার সিঁড়ি থেকে বৃহস্পতিবার (৬ মে) ১১ বছর বয়সী এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া স্যান্ডেল শনাক্ত করে নিহতের চাচাতো ভাই নিশানকে আটক করেছে পুলিশ। নিহত তানিশা ইসলাম তিশা ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলী ভুঞা বাড়ির সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের ছোট মেয়ে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বাসায় দাদির কাছে রেখে তার মা ও বোন পাশের বাড়ি যান। ঘণ্টা দেড়েক পরবিস্তারিত পড়ুন

মাস্ক নিয়ে সরকারের আট নির্দেশনা

করোনাভাইরাস মহামারির মধ্যে ঘরের বাইরে মাস্ক পরার বিষয়ে আটটি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ মে) সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এক্ষেত্রে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। মাস্ক পরা নিয়ে সরকারের নির্দেশনা ১. কয়েকবিস্তারিত পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেড হেরেও ফাইনালে, আর্সেনাল ড্র করেও বিদায়

হারের পরও স্বস্তির হাসি ম্যানচেস্টার ইউনাইটেডের। ওলে গানার শুলশারের যুগে যে প্রথমবারের মতো ফাইনালের দেখা পেল রেড ডেভিলসরা। বৃহস্পতিবার রাতে রোমার মাঠে ৩-২ গোলে হেরে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে তাদের। তবে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ঠিকই। সেমিফাইনালের প্রথম লেগে যে ৬-২ গোলে জিতে রাস্তাটা পরিষ্কারই করে রেখেছিল ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের পথ পাড়ি দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ঘরের মাঠে ভিয়ারিয়ালেরবিস্তারিত পড়ুন

সাবেক সাংসদ হেফাজত নেতা শাহীনুর পাশা গ্রেফতার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী আন্দোলনের সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদধারী হেফাজতের কোনো নেতাকেবিস্তারিত পড়ুন

বরিশালে মানবতার বাজার আবার চালু হলো

করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের খাদ্যসহায়তা দেয়ার জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে বরিশালে ফের চালু হয়েছে ‘মানবতার বাজার’। বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অমৃত লাল দে কলেজ মাঠে এ বাজারের উদ্বোধন করা হয়। বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ৩০০ রিকশা শ্রমিককে খাদ্যসহায়তা দেয়া হয়। এসময় সেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিকবিস্তারিত পড়ুন

মমতা ব্যানার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ মে) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন। তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯২ আসনের নির্বাচনে ২১৩টি আসনে জিতেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। জয়ের পর গত বুধবার (৫বিস্তারিত পড়ুন

প্রিয় নবির বিশেষ আমলে কাটুক রোজার শেষ দশক

নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, দান-সাদকা ও ভালো কাজে কাটুক রোজাদারের রমজানের শেষ দশক। কেননা এ দশকেই রয়েছে হাজার মাসের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিশেষ কিছু আমলে অতিবাহিত করতেন রমজানে এ শেষ দশক। কী সেই বিশেষ আমল? আল্লাহর দেওয়া মাসগুলোর মধ্যে রমজান অতি মর্যাদার ও সম্মানের। এ মাসের রোজা, তারাবিহ ও লাইলাতুল কদর পেলেই বিগত জীবনের গোনাহ থেকে মুক্তি পাবে মুমিন। তাছাড়া এ মাসের শেষ দশকেবিস্তারিত পড়ুন

রিয়ালকে বিদায় করে ফাইনালে চেলসি

মাঠের খেলা কখনও পরিসংখ্যান বোঝে না- যা আরও একবার প্রমাণিত হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচে। একদিকে ইতিহাসের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মদ্রিদ, যারা কি-না তিন মৌসুম আগেও পাঁচ বছরে জিতেছে চারটি শিরোপা। অন্যদিকে মাত্র একবারের চ্যাম্পিয়ন চেলসি। এ ম্যাচে স্বাভাবিকভাবেই ফেবারিট ছিল স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের সাম্প্রতিক ফর্ম ও রিয়ালের ইনজুরিপ্রবণতা আশা বাঁচিয়ে রেখেছিল চেলসিরও। সেই আত্মবিশ্বাস থেকেই সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে রীতিমতো উড়িয়েই দিয়েছে থমাসবিস্তারিত পড়ুন

সুন্দরবনের আগুন অবশেষে নিভেছে

চারদিন পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন নিভেছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। বুধবার (৫ মে) যেসব স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। গত চারদিন থেকে সুন্দরবনের জ্বলতে থাকা আগুন এখন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে এমন দাবি সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনের। এদিকে ঘটনাস্থলে থাকা বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, বনের সেসব স্থানে ধোঁয়া উড়ছিল, এখন আরবিস্তারিত পড়ুন