Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দল পাল্টানো নেতারা ফিরে এলে স্বাগত: মমতা

ভোটের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু নির্বাচনী লড়াইয়ে তাদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফিরতে চাইলে সকলকেই দলে স্বাগত জানাবেন তিনি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতের ওই রাজ্যের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন যে নেতারা, তাদের মধ্যে শুভেন্দু অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং নিশীথ প্রামাণিককে বাদ দিলে কেউই জয়ীবিস্তারিত পড়ুন
ঈদে পছন্দের জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারায় পছন্দের জামা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সাইমা সুলতানা (১৪) নামে এক কিশোরী। সোমবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সাইমা উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী গ্রামের বাসিন্দা আইয়ুবের মেয়ে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাইমা নামে ওই কিশোরীর মা ফেরি করে বিভিন্ন গ্রামে কাপড় বিক্রি করেন।বিস্তারিত পড়ুন
তারাবি শেষে মৃত্যু মসজিদেই

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় তারাবি নামাজ শেষে মসজিদেই মারা গেছেন গাজী শরাফত আলী (৫২) নামে এক ব্যক্তি। সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে থানার হামজারবাগ এলাকার বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে তার মৃত্যু হয়। শরাফত আলী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডেনগোয়াছড়া গ্রামের বাসিন্দা জেদু মিয়ার ছেলে এবং তিনি মুরাদপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার বাসিন্দা মো. আতিকুল্লাহ বলেন, ‘আমরা সবাই নামাজ শেষ করেবিস্তারিত পড়ুন
বিল গেটস-মেলিন্ডার ২৭ বছরের সংসার ভেঙে গেলো

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা। সোমবার (৩ মে) রাতে এক যৌথ টুইটার বার্তায় তারা এ বিচ্ছেদের ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ওই বার্তায় বিল-মেলিন্ডা বলেন, আমরা যুগল হিসেবে আর পথ চলতে পারবো বলে আমাদের মনে হয় না। নিজেদের সম্পর্কের ওপর অনেক নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। ১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিলবিস্তারিত পড়ুন
ভরাডুবি বিজেপির তারকা প্রার্থীদের, জয়জয়কার তৃণমূলের

শেষ হলো বহুল আলোচিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন৷ এবারের নির্বাচনের মাঠ গরম রেখেছিলেন ওপার বাংলার শোবিজের তারকারা৷ তৃণমূল কংগ্রেস ও বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন একঝাঁক টলি তারকা। সবাই মাঠে ছিলেন করোনার আতঙ্ক মাথায় নিয়েও৷ প্রত্যাশী ছিলেন জয়ের৷ তবে ফলাফল শতভাগ তারকার জয় নিশ্চিত করেনি৷ বিশেষ করে শ্রাবন্তী চ্যাটার্জির মতো তুমুল জনপ্রিয় নায়িকা বিজেপির মার্কা নিয়ে হেরে গেছেন। বিজেপির হয়ে লড়াই করে হেরে গেছেন আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষও। তারকা প্রার্থী দিয়ে এবার পশ্চিমবঙ্গবিস্তারিত পড়ুন
সিলেটে ট্রাক ঢুকে পড়ল মোটরসাইকেল ওয়ার্কশপে, নিহত ৩

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তবাজারে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওয়ার্কশপে ঢুকে পড়লে প্রতিষ্ঠানটির মালিক ও দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। রোববার (২ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি গভীর রাতে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯৭) সিলেট থেকে ইট নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, চালক চলন্ত গাড়িতেবিস্তারিত পড়ুন
পোলার্ড-ঝড়ে রান পাহাড় টপকাল মুম্বাই

অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ, বর্ণনাতীত- সব বিশেষণই যেন আজ কম পড়বে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডের জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে এমনই কীর্তি গড়েছেন তিনি, নিজ দলকে এনে দিয়েছেন কল্পনাতীত এক জয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই সুপার কিংস। টানা পাঁচ ম্যাচ জেতা দলটি তখনই পেতে শুরু করেছিল ষষ্ঠ জয়ের সুবাস। মুম্বাই ইনিংসের শুরুটাও ছিল তাদেরই পক্ষে। কিন্তু এরপরই যেন দিল্লিতেবিস্তারিত পড়ুন
ক্রিস্টাল আইসসহ চট্টগ্রামে আটক ১

২০০ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল আইসসহ চট্টগ্রামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দানাইশ কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আতাউল করিম (৩৪)। তিনি কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গোপন সূত্রে পাওয়া খবরে চন্দানাইশ এলাকায়বিস্তারিত পড়ুন
প্রসূতির প্রাণ বাঁচাতে পুলিশের এসআই রক্ত দিলেন

সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি রুনার জীবন বাঁচাতে রক্ত দেয়া জরুরি বলে জানান চিকিৎসক। কিন্তু তার ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন তার স্বজনরা। কোথায় যাবেন, কী করবেন ভেবে পাচ্ছিলেন না। এ সময় যেন দেবদূতের মত এসে হাজির হলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম। তার দেয়া রক্তে প্রাণ বাঁচল প্রসূতির। শনিবার (১ মে) পাবনার ঈশ্বরদী উপজেলার শোভন ক্লিনিকে ঘটে এ ঘটনা। এসআই আতিকুল স্থানীয় রূপপুরবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার সম্রাট হোসেন (৩৫) নামে এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সবুজ নামে তারই এক বন্ধুর বিরুদ্ধে। নিহত সম্রাট উপজেলার চুটলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার (১ মে) রাতে গ্রামের দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সবুজ আর সম্রাটের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। সবুজ সম্রাটকে এস্কেভেটর (স্থানীয়ভাবে ভেকু হিসেবে পরিচিত) চালানো শিখিয়ে দিয়েছিলেন। এরপর থেকে সম্রাট রাজধানীর কোনো একটিবিস্তারিত পড়ুন

