Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খুলনায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলায় সড়ক দুর্ঘটনায় আরআরএফ’র (রেঞ্জ রিজার্ভ ফোর্স) পুলিশ কনস্টেবল দিপক (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) সামনে আরআরএফ পুলিশ কনস্টেবল দিপক (ক. নং-৭৮৮) মোটরসাইকেলযোগে বাদামতলা থেকে আরআরএফের দিকে যাওয়ার সময় শিরোমণি দিকে থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়েন দিপক। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরেবিস্তারিত পড়ুন
এবার পর্যটন নগরীর হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে লকডাউনে পর্যটনের সব অনুষঙ্গ বন্ধ থাকলেও কক্সবাজার শহরের কলাতলীতে সি পার্ল-২ নামের আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে হোটেলের কর্মী বেড পরিষ্কার করতে গিয়ে তরুণীকে ফ্যানের সঙ্গে জুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার উদ্ধার করে। হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হোটেলের কেয়ারটেকার মোতাহেরবিস্তারিত পড়ুন
আজ মহান মে দিবস

মহান মে দিবস আজ। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’। মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন
রাজধানীতে ছেলের ইটের আঘাতে মা নিহত

রাজধানী যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়া এলাকায় ছেলের ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন পারভীন আক্তার (৪৫) নামের এক নারী। শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ছোট মেয়ে ঝর্না আক্তার বলেন, ‘রাতে আমার সাড়ে তিন বছর বয়সী ছোট ভাই ভাত খাওয়ার জন্য চিৎকার করছিল। এসময় মা তাকে একটা থাপ্পর মারেন। এ নিয়ে আমার বড় ভাই সজিব আহম্মেদের সঙ্গে ময়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইট দিয়ে মায়ের মাথায়বিস্তারিত পড়ুন
করোনা আতঙ্কে ছুঁয়ে দেখছে না কেউ
ভারতে মৃত মায়ের পাশে অভুক্ত পড়ে আছে ১৮ মাসের শিশু

মৃত মায়ের পাশেই দুই দিন পড়ে ছিল ১৮ মাসের অভুক্ত শিশু। অথচ তার মায়ের করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে শিশুটিকে উদ্ধারে ছুটে আসেননি কোনো প্রতিবেশী। অবশেষে পুলিশ এসে কোলে তুলে নেয় শিশুটিকে। ভারতের মহারাষ্ট্রের পুণেতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত নারী পুণের পিমরি চিঞ্চবাড় এলাকার বাসিন্দা। সোমবার (২৬ এপ্রিল) তার ঘর থেকে দুর্গন্ধ বার হতে শুরু কলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ওইবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি

ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে প্রাচীন আমলের চার কেজি ৬০ গ্রাম ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে পুকুর খননকালে মূর্তিটি পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি তানভিরুল বলেন,‘বেগুনবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে পুকুর খননকালে প্রাচীন আমলের কালো রংয়ের পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণেরবিস্তারিত পড়ুন
ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৩৮

ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) দুর্ঘটনায় বেশ কয়েকজনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। খবর বিবিসির। ওই ঘটনায় কতজন নিহত হয়েছে সে সংখ্যা পরিষ্কার করে জানায়নি তারা। তবে এই দুর্ঘটনায় ডজনখানেক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের নিরাপদেবিস্তারিত পড়ুন
বার্সেলোনা শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হারাল

জমে উঠেছে এবারের স্প্যানিশ লা লিগা। টুর্নামেন্টের ৩৩ রাউন্ড শেষেও শিরোপার দৌড়ে রয়েছে শীর্ষ চার দল। তবে একের পর এক ড্র আর পরাজয়ে বার্সেলোনার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। কিন্তু তা কাজে লাগাতে পারল না কাতালান ক্লাবটি। বৃহস্পতিবার রাতে গ্রানাডাকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত রোনাল্ড কোম্যানের শিষ্যরা। সেই কথা মাথায় রেখে প্রথমে গোল করে লিডও নিয়েছিল তারা। কিন্তু শেষমেশ আর তা ধরেবিস্তারিত পড়ুন
‘কাদের মির্জাকে বহিষ্কার না করলে গণভবনের সামনে অবস্থান

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে বহিষ্কারের জন্য সাতদিনের আল্টিমেটাম বেধে দিয়েছেন তাদেরই ভাগনে ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু। কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি ফেসবুক লাইভে এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০টায় তিনি ফেসবুক লাইভে এই আল্টিমেটাম দেন। মঞ্জু বলেন, ‘কাদের মির্জা সত্য বচনের নামে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সারাদেশে আ.লীগের রাজনীতিকে ধ্বংস করছেন। আপনিবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

করোনায় বিপর্যস্ত ভারতকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক টুইট বার্তায় বাংলাদেশকে এই ধন্যবাদ জানায়। একই সঙ্গে বাংলাদেশ-ভারত একসঙ্গে এই মহামারি জয় করবে বলে আশা প্রকাশ করা হয় ভারতের পক্ষ থেকে। টুইট বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় এবং করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় ঢাকাকে ধন্যবাদ।’ ভারতকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ চিকিৎসাবিস্তারিত পড়ুন

