রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কাদের মির্জাকে বহিষ্কার না করলে গণভবনের সামনে অবস্থান

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে বহিষ্কারের জন্য সাতদিনের আল্টিমেটাম বেধে দিয়েছেন তাদেরই ভাগনে ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু। কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি ফেসবুক লাইভে এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০টায় তিনি ফেসবুক লাইভে এই আল্টিমেটাম দেন।

মঞ্জু বলেন, ‘কাদের মির্জা সত্য বচনের নামে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সারাদেশে আ.লীগের রাজনীতিকে ধ্বংস করছেন। আপনি আমাদের শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী। যাদের কাছে বিচার দিয়েছি তারা সবাই ব্যর্থ হয়েছেন। আমরা আগামী শুক্রবার পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার না করা হয় তাহলে আমরা ঢাকায় সংবাদ সম্মেলন করবো এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।’

তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জে বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আপনি মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়েছেন। কিন্তু এই কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়েছেন। এভাবে যদি একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয় তারপর আমাদের আর কিছুই বলার থাকে না।’

কাদের মির্জার ভাগনে আরও বলেন, ‌‘কোম্পানীগঞ্জের মানুষ তার (কাদের মির্জা) তথাকথিত সত্য বচনের নামে অপরাজনীতির কাছে জিম্মি। আগামী সাতদিনের মধ্যে যদি তাকে বহিষ্কার করা না হয় তাহলে গণরোষের কারণে কোনো ঘটনা ঘটলে তার দায় প্রশাসন ও আওয়ামী লীগকে নিতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক