শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১২ বছরের শিশুর বলাৎকারের অভিযোগে আ.লীগ কর্মীর ৬ হাজার টাকা জরিমানা!

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের বড়কান্দি গ্রামে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশি বৈঠকে এ ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। পাশাপাশি পরিবারটিকে আইনের আশ্রয় নিতে বাধা দেয়ার অভিযোগও পাওয়া গেছে। অভিযুক্ত জলিল হাওলাদার ওই গ্রামের মৃত আব্দুর রহিম হাওলাদারের ছেলে। তিনি আওয়ামী লীগ কর্মী ও তার এক ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুটির মা জানান, জলিল হাওলাদারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১২৭৩ জনের করোনা পজিটিভ, খুলনা বিভাগে আক্রান্ত ৩১ হাজার

খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ১ বছর ১ মাস ১১ দিন পর শনাক্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে খুলনা জেলায় রোগীর সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩ জন সংক্রমিতের মধ্য দিয়ে এখন বিভাগে শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা ৩১ হাজার ৮৬ জন। এই সময়ে মারা গেছেন একজন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বুধবারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় করোনায় মৃত্যু-শনাক্ত ফের বাড়ল

মালয়েশিয়ায় নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৪২ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৭৭ জনে। মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৫৯৩ জন। এছাড়া ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৩ হাজার ৩৯৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কঠোর সতর্কতার মধ্যেও গতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিজিবির হাতে আটক ৪ বাংলাদেশী

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের আব্দুর রহমানের বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের সকলের বাড়ি শ্যামনগরের গাবুরা এলাকায় এবং তারা একই পারিবারের সদস্য। সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, ২৮ এপ্রিল হতে ৫মে পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অবৈধ গমনাগম প্রতিরোধকল্পে বিজিবি সপ্তাহ পালনের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময়বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চাম্পাফুলে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে হীরালাল মণ্ডল ওরফে হারু ডাক্তার (৪৮) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তিনি ওই এলাকার নিরাপদ মণ্ডলের ছেলে। বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাম্পাফুল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হারু ডাক্তার ওই গ্রামের ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ ওঠে। পরে ওই শিশুরবিস্তারিত পড়ুন

ঢাবির ভর্তি পরীক্ষা পেছাচ্ছে

করোনারভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং চলমান লকডাউনজনিত সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। তবে কখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জরুরি সভা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৮ এপ্রিল) রাতে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে এই সময়ের মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গায় খাদ্য সহায়তা বয়কট করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বয়কট করে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের হাসান চত্বর এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় চলমান লকডাউনে মোটরগাড়ি খুলে দেয়ার দাবি জানান তারা। এর আগে শহরের চাঁদমারী মাঠে লকডাউনের প্রভাবে কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করার জন্য তালিকাভুক্ত ৩০০ জন পরিবহনশ্রমিককে খাদ্য সহায়তা নেয়ার জন্য আসতে বলে জেলা প্রশাসন। শ্রমিকরা ওই মাঠে এসে জড়োবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায় ৪০০ কর্মহীন পেলেন প্রধানমন্ত্রীর উপহার

খুলনায় জেলে, শ্রমিক, নরসুন্দরসহ নিম্নআয়ের বিভিন্ন শ্রেণিপেশার ৪০০ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিভিন্ন স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, করোনাকালে অসহায় মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরিধানের আহ্বানবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ৫ মে পর্যন্ত, চলবে বিশেষ ফ্লাইট

করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণবিস্তারিত পড়ুন

হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মাদরাসা পরিচালক কারাগারে

মাদারীপুরের কালকিনিতে হত্যার ভয় দেখিয়ে ১০ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) রাতে মো. বিল্লাল বেপারী (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তাকে মাদারীপুর কারাগারে পাঠায় থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক বিল্লাল বেপারী কালকিনি উপজেলার সিরাজ বেপারীর ছেলে। পুলিশ জানায়, উপজেলার এক হাফেজী মহিলা মাদরাসার ছাত্রীকে বিভিন্নসময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারী। একপর্যায় তিনিবিস্তারিত পড়ুন