বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১২৭৩ জনের করোনা পজিটিভ, খুলনা বিভাগে আক্রান্ত ৩১ হাজার

খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ১ বছর ১ মাস ১১ দিন পর শনাক্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে খুলনা জেলায় রোগীর সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩ জন সংক্রমিতের মধ্য দিয়ে এখন বিভাগে শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা ৩১ হাজার ৮৬ জন। এই সময়ে মারা গেছেন একজন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ হাজার ৬৬৬ জন। বিভাগে করোনায় সংক্রমিত হয়ে বাড়িতে ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ২ হাজার ৮৫৩ জন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় রয়েছেন ৪১ জন, কুষ্টিয়ায় ৮, যশোরে ২০, চুয়াডাঙ্গায় ৪, ঝিনাইদহে ৭, সাতক্ষীরায় ৬, বাগেরহাটে ৫, মাগুরায় ১ জন, নড়াইলে ৯ এবং মেহেরপুরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ দিনে খুলনা বিভাগে ১ হাজার ৪৪৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছেন ১৪৫ জন। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ঝিনাইদহে একজন মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬৮ জন মারা গেছেন। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৪৬ জন, কুষ্টিয়ায় ১০৭, যশোরে ৭২, ঝিনাইদহে ৫১ জন, চুয়াডাঙ্গায় ৫০ জন, সাতক্ষীরায় ৪৪, বাগেরহাটে ৩৩, নড়াইলে ২৪, মাগুরা ২৩ জন এবং মেহেরপুরে ১৮ জন মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮১ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে করোনায় সংক্রমিতের সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। ৫ অক্টোবর শনাক্তের সংখ্যা ২২ হাজার, চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, ৯ এপ্রিল ২৮ হাজার, ১৫ এপ্রিল ২৯ হাজার, ২১ এপ্রিল শনাক্তের সংখ্যা ৩০ হাজার ছাড়ায়। এর এক সপ্তাহ পর বৃহস্পতিবার করোনা রোগী শনাক্তের সংখ্যা ৩১ হাজার ছাড়াল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জেলা হিসেবে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরে ৭ হাজার ২৯২ জন। বিভাগের মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী খুলনার। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৮৬১, যশোরে ৬ হাজার ২৯১, ঝিনাইদহে ২ হাজার ৭৫৩, কুষ্টিয়ায় ৪ হাজার ৬০০, মাগুরায় ১ হাজার ২১৩, মেহেরপুরে ৯০০, নড়াইলে ১ হাজার ৮০৬ ও সাতক্ষীরায় ১ হাজার ২৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৫৮ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আটজন আছেন আইসিইউতে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন