Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মাদরাসা পরিচালক কারাগারে

মাদারীপুরের কালকিনিতে হত্যার ভয় দেখিয়ে ১০ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) রাতে মো. বিল্লাল বেপারী (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তাকে মাদারীপুর কারাগারে পাঠায় থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক বিল্লাল বেপারী কালকিনি উপজেলার সিরাজ বেপারীর ছেলে। পুলিশ জানায়, উপজেলার এক হাফেজী মহিলা মাদরাসার ছাত্রীকে বিভিন্নসময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারী। একপর্যায় তিনিবিস্তারিত পড়ুন
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান ডেথ ভ্যালি!

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম হলো ডেথ ভ্যালি। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, স্থানটি কতটা ভয়ংকর। তবে জানলে অবাক হবেন, এমন বিপজ্জনক স্থানেও আছে মানুষের বাস। ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া এবং নেভাদা সীমান্তে অবস্থিত। বিশ্বের সবচেয়ে তাপমাত্রা বিরাজ করে ডেথ ভ্যালির মরুভূমিতে। এটি বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসেবে পরিচিত। মধ্য প্রাচ্য এবং আফ্রিকাতে কেবলমাত্র কয়েকটি মরুভূমি আছে। যেখানে গ্রীষ্মে তাপমাত্রায় শীর্ষে পৌঁছায়। জুলাই ২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা অর্জনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্যামনগরে বৃষ্টির জন্য নামাজের পর গ্রামবাসীর মোনাজাত

অনাবৃষ্টি ও গ্রীষ্মের প্রচণ্ড গরমে নাকাল জনজীবন। এই অবস্থায় স্বস্তির জন্য বৃষ্টি কামনা করে নামাজ আদায় করেছেন গ্রামবাসী। সোমবার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদের সামনে এই নামাজ আদায় করা হয়। মাওলানা নুর আলমের পরিচালনায় এতে এলাকার শতাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে বৃষ্টি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন মুসুল্লিরা।
ভারতের পেট্রাপোলে আটকা পড়া বাংলাদেশিদের বিক্ষোভ

করোনা মহামারির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বেনোপাল (যশোর) ও পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন কয়েকশ’ বাংলাদেশি। তারা বেনাপোলের ওপাশে পেট্রাপোল সীমান্তে আটকা পড়েছেন। এতে করে দেশে ফেরার জন্য সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর পেট্রাপোল সীমান্তে বাংলাদেশিরা বিক্ষোভ করেন। তাদের অধিকাংশই মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। বিক্ষোভকারী বাংলাদেশিরা জানান, তাদের অনেকেরই সোমবার ভিসার মেয়াদ শেষ হয়েছে। খরচ চালানোর মতো টাকা তাদের হাতে নেই। তাই তারাবিস্তারিত পড়ুন
গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তার বড় বোন বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেছেন। সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মামলার বিষয়টি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। মামলা নম্বর-২৭। মুনিয়া রাজধানীর একটি কলেজেরবিস্তারিত পড়ুন
বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় বিয়ের প্রলোভনে এক তরণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২৫ এপ্রিল) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণীর মা। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার আব্দুল মাজেদের ছেলে মিলনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে বলা হয়, মিলনের সঙ্গে ওই তরুণীর (১৬) পরিচয় ছিল। ১৭ জানুয়ারি দুপুরে তরুণীর বাবা-মা না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে মিলন। এরপর মাঝে মাঝেই পূর্বের ধর্ষণের কথা বলেবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে প্রতি তিনজনের পরীক্ষায় একজন করোনা আক্রান্ত

ভারতের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও করোনা ভয়াবহ রূপ নিয়েছে। এই রাজ্যে প্রতি তিনজনের করোনা পরীক্ষায় একজন আক্রান্ত ধরা পড়ছে। সেই সঙ্গে নতুন করে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ফের ১৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে। রাজ্যটিতে করোনায় মৃত্যুর সংখ্যা মোট ১১ হাজার ৯ জন হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৬৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩২ দশমিক ৯৩ শতাংশ। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারবিস্তারিত পড়ুন
ভারতফেরত ১০ করোনা রোগী পালিয়েছেন, ‘ভারতীয় ধরন’ ছড়ানোর শঙ্কা!

যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ভারতফেরত ১০ করোনা রোগী। শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে রোববার (২৫ এপ্রিল) দুপুরের মধ্যে তারা পালিয়েছেন। অভিযোগ উঠেছে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এতে করে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবশ্য হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি, মাত্র দু’জন রোগী পালিয়েছেন। আর সিভিল সার্জন বলছেন, হাসপাতালে দেয়া নাম ঠিকানা ঠিক থাকলে তাদের খুঁজে বের করা সম্ভব। যশোর জেনারেল হাসপাতালের জরুরিবিস্তারিত পড়ুন
দুঃসময়ে ভারতকে ৮০ টন অক্সিজেন উপহার দিল সৌদি আরব

করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। এই অবস্থায় দেশটির একাধিক রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। পরিস্থিতি যখন ভয়াবহ তখন এগিয়ে এসেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশটি ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন উপহার দিচ্ছে। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, ‘অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কেবিস্তারিত পড়ুন
হেফাজতের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। রোববার মধ্যরাতে জুনায়েদ বাবুনগরীকে আমির করে এ কমিটি ঘোষণা দেওয়া হয়। এর আগে রাত ১১টার দিকে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাবুনগরী। এ কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। এতে মহাসচিব হয়েছেন নুরুল ইসলাম। এ তিন সদস্যের কমিটি শিগগির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে। হেফাজতে ইসলামের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে এবিস্তারিত পড়ুন

