সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মাদরাসা পরিচালক কারাগারে

মাদারীপুরের কালকিনিতে হত্যার ভয় দেখিয়ে ১০ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) রাতে মো. বিল্লাল বেপারী (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তাকে মাদারীপুর কারাগারে পাঠায় থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক বিল্লাল বেপারী কালকিনি উপজেলার সিরাজ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার এক হাফেজী মহিলা মাদরাসার ছাত্রীকে বিভিন্নসময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারী। একপর্যায় তিনি ওই ছাত্রীকে নিজ বসতঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এসময় ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মাদরাসার বোর্ডিংয়ে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যান বিল্লাল। এ বিষয়টি দেখে ওই ছাত্রীর সহপাঠীরা তার খালাকে অবহিত করে। পরে সোমবার রাতে ছাত্রীর খালা বাদী হয়ে থানায় মাদরাসার পরিচালক বিল্লাল বেপারীকে আসামি করে মামলা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর আসামি বিল্লালকে গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী