শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘কঙ্কাল হ্রদ’, রহস্যের কিনারা নেই

হিমালয়ের পাশেই আছে একটি বরফ উপত্যকা। আর সেখানেই একটি বিশাল হ্রদের অবস্থান। এ হ্রদের মধ্যেই আবিষ্কৃত হয়েছে শত শত মানব কঙ্কাল। রূপকুন্ড হ্রদটি উত্তরাখণ্ড রাজ্যের ভারতের অন্যতম উঁচু পর্বতমালা। ত্রিসুলের সমুদ্রতল থেকে ৫ হাজার ২৯ মিটার উঁচুতে (১৬,৫০০ ফুট) অবস্থিত। ১৯৪৮ সালে একটি টহলরত ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার ‘কঙ্কালের হ্রদ’ এর চারপাশে মানব কঙ্কালের সন্ধান পান। যেহেতু এ লেকটি সবসময়ই বরফে ঢেকে থাকে, তাই কঙ্কালগুলো বরফের মধ্যেই চাপা থাকে। শুধুমাত্র তুষার গলেইবিস্তারিত পড়ুন

রোযাদার রিকশাচালকদের জন্য রাস্তায় সাজিয়ে রাখা ইফতার

রাস্তায় প্যাকেটে সাজানো থাকে ইফতার। রোযাদার রিকশাচালকরা যে যার মতো প্যাকেট তুলে নিয়ে যান। শনিবার (১৭ এপ্রিল) পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়ে প্যাকেটগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা হয়। সরোজমিনে দেখা গেছে, বিকেল ৪টায় প্যাকেট তৈরি কাজ শুরু হয়। বিকেল ৫টার দিকে শহরের সোনালী ব্যাংক মোড়ের রাস্তায় ইফতারির প্যাকেটগুলো সাজিয়ে রাখা হয়। রাস্তা দিয়ে রিকশাচালক গেলে তাদের জিজ্ঞাসা করা হয় রোজা আছেন কিনা। রোযা থাকলে এক প্যাকেট খাবার ও একটি পানির বোতল দেয়া হয়।বিস্তারিত পড়ুন

হাসপাতালে ঘুরে ঘুরে বেড না পেয়ে করোনা রোগীর আত্মহত্যা

ভারতের অন্যান্য এলাকার মতো মহারাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। হাসপাতালে মিলছে না বেড। এমন পরিস্থিতিতে একাধিক হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারেননি কোভিড-১৯ আক্রান্ত এক নারী। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, হাসপাতালে সিট না পেয়ে আত্মহত্যা করেছেন ৩৩ বছর বয়সী ওই নারী। শনিবার (১৭ এপ্রিল) পুনেতে ঘটনাটি ঘটে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। মৃতের স্বামীর বরাত দিয়ে এতে আরও বলা হয়, আত্মহননের আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সে কারণেইবিস্তারিত পড়ুন

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক নারীকে (১৮) ধর্ষণের অভিযোগে তার শ্বশুরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে অভিযুক্ত জবিয়লকে হাতিয়া পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, এদিন দুপুরে ভুক্তভোগী নারী হাতিয়া থানায় শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুক্রবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করেছেন তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানাবিস্তারিত পড়ুন

অভিনেতা ওয়াসিম মারা গেছেন

ঢাকাই সিনেমার সোনালী দিনের সুপারস্টার অভিনেতা ওয়াসিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুরুতর অসুস্থ অবস্থায় রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের চিকিৎসক জয়ন্ত নারায়ণ শর্মা আচার্য বলেন, ১২টা ৪০মিনিটে জরুরি বিভাগে আনা হলে তাকে মৃতবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা যুবকের পেট কেটে বের করা হলো ১৯৫০ পিস ইয়াবা

কক্সবাজারের চকরিয়ায় পেটের ভেতর করে ১৯৫০ পিস ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন। আটক ব্যক্তির নাম জাকির হোসেন (২২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের ২ নম্বর ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে। চকরিয়া থানা পুলিশ জানায়, ৩৯টি ইয়াবার প্যাকেট পেটের ভেতর করে পাচারকালে অসুস্থ হয়ে পড়ে জাকির হোসেন।বিস্তারিত পড়ুন

ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ককটেল হামলা!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুরের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে ককটেল হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন পর্যায়ে ৭টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জবিস্তারিত পড়ুন

নায়িকা কবরী মারা গেছেন

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) আর নেই। টানা ১২ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেন কবরীর ছেলে শাকের চিশতী। ১৫ এপ্রিল বিকাল থেকে তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে ৮ এপ্রিল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নন্দিত অভিনেত্রীবিস্তারিত পড়ুন

লকডাউনের ঘোষণায় ব্যাংকে টাকা তোলার হিড়িক

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার (১৪ এপ্রিল) থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। রফতানিমুখী শিল্প কারখানা ছাড়া সবকিছুই এ সময়ের মধ্যে বন্ধ থাকবে। এ বিধিনিষেধের আওতায় রয়েছে আর্থিক প্রতিষ্ঠানও। ফলে লকডাউনে বন্ধের আগের দিন টাকা উত্তোলনের হিড়িক পড়েছে ব্যাংকগুলোতে। ব্যাংকের শাখাগুলোয় টাকা জমা কিংবা ইউটিলিটি বিল পরিশোধের তুলনায় উত্তোলন হচ্ছে কয়েকগুণ বেশি। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা ঘুরে এমন অবস্থা দেখা গেছে। একাধিক ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায়, এদিনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মানব উন্নয়ন সংস্থার মাস্ক বিতরণ

করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখতে কলারোয়ায় ৫ শতাদিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে কলারোয়ায় এই কর্মসূচি পালন করা হয়। একই সাথে covid-19 প্রতিরোধে জনসচেতনতা প্রচারণা চালানো হয়। সোমবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে কলারোয়ার মুক্তিযোদ্ধা ভবন কমপ্রেক্সে থেকে গরুহাটখোলা মোড় পর্যন্ত মাস্ক বিতরণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ রহমান, সদস্য রুস্তম আলী, আজিজুল হক সহ বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন