সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিএনসিসি করোনা হাসপাতাল তিনদিনে মৃত্যু ১৩ জনের

রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯’ হাসপাতালে বাড়ছে করোনা রোগী। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। উদ্বোধন পর তিনদিনে এই হাসপাতালে ১৩ জন করোনা রোগী মারা গেছেন।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক এ বি এম নাসির উদ্দিন বলেন, ঢাকাসহ সারাদেশের করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসছেন। এর মধ্যে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজন রোগী মারা গেছেন। আগের দুই দিন মারা গেছেন ৯ জন। এ ছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত ৩০০ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন।

এদিকে সংবাদ সম্মেলনের আগে বেলা ১১টায় হাসপাতাল থেকে একজনের মরদেহ বের হতে দেখা যায়। সংবাদ সম্মেলনের পরপরই বেলা সাড়ে ১২টায় আরেকজনের মরদেহ বের হয়। এ ছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে আরকজন নারীর মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।

গত ১৮ এপ্রিল করোনা চিকিৎসায় এক হাজার শয্যার এই হাসপাতালটি উদ্বোধন করা হয়। বর্তমানে বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত হাসপাতালটিতে ১২৪ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯