Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাতে জমজমাট এল ক্লাসিকো, জিতলেই শীর্ষে বার্সেলোনা

লা লিগায় মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে আজ আলফ্রেডো ডি স্টেফানোতে রিয়াল মাদ্রিদ আতিথেয়তা দেবে বার্সেলোনাকে। এই ম্যাচটি বড় ভূমিকা রাখবে এবারের লিগ শিরোপা নির্ধারণে। লা লিগায় এবার শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে তিনটি দল। আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে বার্সেলোনা জিতলে বা ড্র করলে তারা উঠে যাবে শীর্ষে। রিয়াল জিতলে আতলেতিকোর সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকবে দ্বিতীয় স্থানে। বর্তমানে সমান ২৯ ম্যাচ খেলে ৬৬ পয়েন্টে শীর্ষে আছেবিস্তারিত পড়ুন
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ১০০ মণ জাটকা ফেলে পালিয়ে গেলেন পাচারকারীরা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার (১০ এপ্রিল) ভোর ৪টায় উপজেলার হলদিয়া নামক স্থানে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ২০ ড্রামভর্তি জাটকা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় জাটকা নেয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে হলদিয়া এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ।বিস্তারিত পড়ুন
রাজধানীর বাজারগুলোতে চাল-তেল-আদা-রসুনের দাম বেড়েছে

গত এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে চাল, সয়াবিন তেল, দেশি-বিদেশি পেঁয়াজ, দেশি রসুন, আদা, মসুর ডাল এবং শুকনা মরিচের দাম বেড়েছে। বিপরীতে পাম অয়েল, ছোলা, হলুদ, খেজুর, ব্রয়লার মুরগির দাম কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশ’র (টিসিবি) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ানবাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামবাজার, কচুক্ষেত, মৌলভী বাজার, মহাখালী, উত্তরা আজমপুর, রহমতগঞ্জ, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি। প্রতিষ্ঠানটিরবিস্তারিত পড়ুন
১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণরোধে এবার কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। প্রথম দফায় আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য এই লকডাউন দেয়া হবে। এ সময়ে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ও সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে গণপরিবহন, শিল্পকারখানাও। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীবিস্তারিত পড়ুন
৯ এপ্রিল শুক্রবার থেকে ৯-৫টা শপিংমল-দোকান খোলা

কঠোর স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে চলমান বিধিনিষেধের মধ্যে শুক্রবার (৯ এপ্রিল) থেকে শপিংমল ও দোকান সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এই নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। করোনাভাইরাসের বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ধারাবাহিকতায় নতুন এই নির্দেশনা জারি করা হলোবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে রাইড শেয়ারিং সার্ভিস চালুর দাবি

চালকের মতো যাত্রীর মাথায় মানসম্মত হেলমেটের ব্যবস্থা করে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে যানজট, গণপরিবহন সঙ্কট, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী সেবার মান তলানিতে পৌঁছেছে। ফলে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলে রাইড শেয়ারিং চালু হয়। বর্তমানে প্রায় ৫ লাখেরও বেশিবিস্তারিত পড়ুন
সবাইকে কোভিড টিকার কোর্স সম্পন্ন করতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মঙ্গলের জন্য সবাইকেই কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে হবে। নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজনের সর্বোপরি সমাজের সকলের জীবন রক্ষার্থেই সময়মতো এ টিকা গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরে তিনি এ কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতেবিস্তারিত পড়ুন
রমজান মাসের ফজিলত ও মর্যাদা

রমজান মাস। আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। মাসব্যাপী বাধ্যতামূলক রোজা পালনই এর অন্যতম প্রমাণ। এটি মহান আল্লাহর নির্দেশ ও বিধান। আল্লাহ তাআলা বলেন- হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা রাখা ফরজ (বাধ্যতামূলক) করা হয়েছে। যেভাবে তোমাদের আগের লোকদের (নবি-রাসুলের উম্মতের) ওপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা মুত্তাকি হতে পার।’ (সুরা বাকারা : আয়াত ১৮৩) রমজান মাসের ফজিলত ও বৈশিষ্ট্য ১. ফরজ রোজা পালনবিস্তারিত পড়ুন
সালথায় সহিংসতা: ৪ হাজার জনকে আসামি করে পুলিশের মামলা

ফরিদপুরের সালথায় থানা ও উপজেলা পরিষদের অফিসে হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে চার হাজার জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে সালথা থানায় ৮৮ জনের নাম ও অজ্ঞাত তিন থেকে চার হাজার জনকে আসামি করে মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান মিজান। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আরও ৫টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যন্ত ১০বিস্তারিত পড়ুন
স্যানিটাইজার কেনার আগে যা দেখে নেওয়া জরুরি

গরম পড়তেই করোনার প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এ সময় ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখার বিকল্প নেই। করোনাভাইরাস সাধারণত হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এজন্য কিছুক্ষণ পরপর হাত ধোয়া জরুরি। তবে বাইরে বের হলে হাত ধোয়ার উপায় না থাকায় ভরসা এখন হ্যান্ড স্যানিটাইজার। এর মূল উপাদান হলো অ্যালকোহল। জীবাণুনাশক হিসেবে অ্যালকোহলের ব্যবহার এবারই নতুন নয় বরং তা চলছে হাজার বছরেরও বেশি সময় ধরে। বিভিন্ন পানীয়, জীবাণুনাশক বা ওষুধ- নানাভাবেই অ্যালকোহলের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

