Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বগুড়ায় কোচিং সেন্টার সিলগালা, ৬০ হাজার টাকা জরিমান

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে শহরের জলেশ্বরীতলা সানলিড আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিংকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে জলেশ্বরীতলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এবং নাছিম রেজা এ অভিডান পরিচালনা করেন। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগবিস্তারিত পড়ুন
দৌলতদিয়ায় প্যানেল চেয়ারম্যান দুর্বৃত্তদের গুলিতে নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সচিব তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সেসময় একদলবিস্তারিত পড়ুন
শ্যামনগরের পদ্মপুকুরের চাউলখোলায় পাউবো বাঁধে ভয়াবহ ভাঙ্গন

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে খোলপেটুয়া নদীতে অস্বাভাবিক জোয়ারবৃদ্ধিতে চাউলখোলা বঙ্গবন্ধু ক্লাব হইতে আমিরুল মোড়লের মৎস্যঘেরী পর্যন্ত ৪শত ফুট খোলপেটুয়া নদীতে ধ্বসে পড়ে। এসময় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এড. আতাউর রহমান জানান, হঠাৎ নদীতে জোয়ার বৃদ্ধি পায়। এসময় পাউবো বাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়। জোয়ারের পানি হু হু করে ভিতরে প্রবেশবিস্তারিত পড়ুন
তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী উদ্ধার

সাতক্ষীরার তালায় অপহরণের দুই দিন পর একাদশ শ্রেণীর ছাত্রী (১৬)কে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অপহৃতাকে উপজেলার ফলেয়া গ্রামে থেকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফলেয়া গ্রামের রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাকে (১৮) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। এজাহারে বলা হয়, সাতক্ষীরা তালা উপজেলায় ফলেয়া গ্রামে রামপ্রসাদ বসাকের ছেলে শুভ বসাক একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। গত ২৫ মার্চ তার ভগ্নিপতিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জে উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ উপজেলার ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ। উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটি, ওয়াটসান কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মধ্যে সমন্বয় ওবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ল অটোরিকশা, নিহত ৪

চট্টগ্রামের রাউজানে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতরা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫), নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে খোরশেদ (৪০) ও সিএনজি চালক মো. কামরুল। বিষয়টি নিশ্চিত করেনবিস্তারিত পড়ুন
গণপরিবহনে সামাজিক দূরত্বের বালাই নেই, ভাড়া দ্বিগুণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সে সিদ্ধান্ত মানছে না অধিকাংশ গণপরিবহন। আবার কিছু পরিবহন অর্ধেক যাত্রী নিলেও তাদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ি, চানখারপুল, গুলিস্তান, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অর্ধেক যাত্রী পরিবহনের বদলে দাঁড়িয়ে আবার কোনো কোনো জায়গায় ঝুলে যাত্রীরা গণপরিবহনে চলাচল করছেন।বিস্তারিত পড়ুন
নেই কঠোর নির্দেশনা, স্বাস্থ্যবিধি সবাই জানে কিন্তু মানে না

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৯ ও ৩০ মার্চ টানা দুইদিন নমুনা পরীক্ষায় শনাক্ত রোগী পাঁচ হাজারের বেশি। ২৯ মার্চ পাঁচ হাজার ১৮১ জন এবং ৩০ মার্চ ছিল পাঁচ হাজার ৪২ জন। এ নিয়ে দেশে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এটিই এ যাবতকালের একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। এরবিস্তারিত পড়ুন
বাজারভরা তরমুজ, বিক্রি হচ্ছে কেজিতে

বেশ কিছুদিন আগেই বাজারে এসেছে গরমে প্রিয় ফল তরমুজ। এখন রাজধানীর বাজারগুলোতে বলতে গেলে তরমুজের ছড়াছড়ি। বাজারভরা তরমুজ থাকলেও দামে খুব একটা খুশি নন ক্রেতারা। রাজধানীর বাজারগুলোতে কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ। প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাদামতলী ও যাত্রাবাড়ী আড়ৎ থেকে খুচরা ব্যবসায়ীরা একশ’ হিসাবে তরমুজ কিনে থাকেন। তবে তারা খুচরা বাজারে বিক্রি করেন কেজি দরে। কেউ কেউ বলছেন- ব্যবসায়ীরা বেশি মুনাফার জন্যবিস্তারিত পড়ুন
গাজীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্ক থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গলায় প্যান্টের বেল্ট বাঁধা অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, পার্কের দক্ষিণ-পূর্ব দিকে ইন্দ্রপুরের শেষ সীমান্তে পার্কের সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় গ্রাম পুলিশ মো. সারোয়ার ওই যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে আমাকে জানান। পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগতবিস্তারিত পড়ুন

