সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সেহরি-ইফতারের সময় লোডশেডিং না করার নির্দেশ

আসন্ন রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টাবিস্তারিত পড়ুন

শেরপুরে স্ত্রী-সন্তানকে হত্যা করতে নিজ বাড়িতে আগুন

বগুড়ার শেরপুরে স্ত্রী-ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা বন্ধ করে আগুন দেয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেরপুর পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে নজরুল ইসলাম বিগত চার থেকে পাঁচ বছর আগে বরিশালে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী শাহানাজ পারভীনকে কোনো খরচ নাবিস্তারিত পড়ুন

সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন : কাদের

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারবিস্তারিত পড়ুন

শ্যামনগরের ভেটখালীতে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক

শ্যামনগরের ভেটখালীতে যুবকের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে যুবতির সাথে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিয়ের কথা অস্বীকার করেছেন ওই যুবক। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে যুবতি। অভিযোগ সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের ২২ বছর বয়সী এক যুবতিকে একই গ্রামের হরেন সরদারের পুত্র সঞ্জয় সরদার (২৮) নামের এক যুবক বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে। পরে বিয়ে না করায় মহেশ^রীপুরে ওই যুবতিকে বিয়ে দেয়। বিয়ের পরবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ৮ মাসের শিশুকে ফেলে গেলেন মা, কান্না থামালেন নারী পুলিশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের এক মেয়ে শিশুকে ফেলে পালিয়েছে তার মা। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেন। পরে এপিবিএনের নারী সদস্যরা মেস থেকে দুধ এনে খাওয়ালে শিশুটির কান্না থামে। শুক্রবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, ‘বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমন) টার্মিনালে সৌদি আরব থেকে এক নারী ঢাকায়বিস্তারিত পড়ুন

মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে সামাজিক দূরত্ব উপেক্ষিত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবন, ব্যবসায় অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও উদয়ন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা উপলক্ষে অভিবাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানতে অনীহা লক্ষ করা গেছে। সকাল ১০টায় মেডিকেল প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এসময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে।বিস্তারিত পড়ুন

করোনা সংক্রমণ রোধে ফের বন্ধ হলো চিড়িয়াখানা

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ রোধে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। গত সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাস সংক্রমণে বিদ্যমান পরিস্থিতিতে সব ধরনের জনসমাগম সীমিত করা, উচ্চ সংক্রমণযুক্তবিস্তারিত পড়ুন

জুমআর দিন গোনাহ মাফের বিশেষ আমল

আল্লাহ তাআলার কাছে নেয়ামত লাভের সেরা দিন জুমআ। সাপ্তাহিক ইবাদতের মর্যাদাপূর্ণ এ দিনে মুসলিম উম্মাহ জামে মসজিদগুলোতে উৎসব মুখর পরিবেশে একত্রিত হয়। তারা শান্তিপূর্ণভাবে নামাজ, তাসবিহ-তাহলিল, কুরআন তেলাওয়াত, মনোযোগের সঙ্গে খুতবা শোনাসহ আদায় করেন জুমআর নামাজ। কেননা এ দিনের ইবাদতের গুরুত্ব ও ফজিলত অন্য দিনের তুলনায় বেশি। গোনাহগার বান্দাকে জুমআর নামাজ পড়া ও বিশেষ কিছু কাজ করার কারণে ক্ষমা করে দেয়া হয় বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি। মহান প্রভুর ইচ্ছা সপ্তাহের এবিস্তারিত পড়ুন

রজনীকান্ত ভারতের সর্বোচ্চ সম্মাননা পেলেন

ভারতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০১৯’ পেয়েছেন কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত। এটি চলচ্চিত্রশিল্পীদের জন্য ভারতের সর্বোচ্চ সম্মাননা। আজ বৃহস্পতিবার ১ এপ্রিল ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার এক টুইট বার্তায় এই খবর জানান। তিনি লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত জিৎকে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০১৯’ প্রদান করা হচ্ছে। তার হাতে এই সম্মাননা দিতে পেরে আমরা দারুণ খুশি। অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তার অবদান আজীবন ভারত স্মরণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই সন্তান ও মায়ের মৃতদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা?

সাতক্ষীরার কলারোয়ায় বসতবাড়ির ঘর থেকে মা ও দুই শিশুসন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়া বাজারের পাশে পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া তিন মৃতদেহ হলো- মা মাহমুদা খাতুন (৩২), ছেলে মাহফুজ (১০) ও মেয়ে মোহনা খাতুন (৬)। তবে মাকে ঘরের মধ্যে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আর ছেলে ও মেয়ের মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করাবিস্তারিত পড়ুন