শনিবার, জুলাই ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নারীরা ঘরে বসে কুরআন মুখস্থ করবেন যেভাবে

দুনিয়ার বুকে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব ‘আল-কুরআনুল কারিম’। তা সিনায় সংরক্ষণ করতে পারা মহান রবের একান্ত অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। এটি মুখস্থ করে হৃদয়ে ধারণ করতে পারাও অনেক মর্যাদা ও সম্মানের। তিনিই তাঁর এ কিতাবকে মানুষের হৃদয়ে ধারণ করার তাওফিক দেন। কিন্তু পুরুষদের জন্য এ কুরআন মুখস্থের ব্যাপক সুযোগ থাকলেও নারীদের জন্য তা সহজ নয়। তাহলে নারীরা কীভাবে এ কুরআনুল কারিম মুখস্থ করার আকাঙ্ক্ষা মেটাবে? মুমিন মুসলমান মাত্রই এটিকে হৃদয়ে ধারণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় যশোরকে হারিয়েছে সাতক্ষীরা

কলারোয়ায় ৩২দলীয় ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় যশোর ক্রিকেট একাদশকে ৮ উইকেটে হারিয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাদশ। ২৩ মার্চ (মঙ্গলবার) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কলারোয়া ক্রিকেট একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের চতুর্থ খেলায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমী টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। যশোর ক্রিকেট একাডেমী ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নামিন ২২ বলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে সদর উপজেলা

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১ এর প্রথম সেমিফাইনালে তালা উপজেলাকে ২-১ গোলে হারিয়ে সদর উপজেলা প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সোমবার (২২ মার্চ) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলা বনাম তালা উপজেলার মধ্যে ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ ডিসি কাপ ফুটবলবিস্তারিত পড়ুন

ভারতের প্রধানমন্ত্রীর শ্যামনগরে আগমন উপলক্ষে ডিআইজির যশোরেশ^রী মন্দির পরিদর্শন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর যশোরেশ^রীপুর কালী মন্দিরে আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যবেক্ষণ ও সমন্বয় সভা করেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। সোমবার বিকালে ভারতীয় সহকারী হাই কমিশনার মন্দির প্রাঙ্গন, হেলিপ্যাড স্থানসহ অন্যান্য এলাকা ঘুরে ঘুরে দেখেন। পরবর্তীতে মন্দির চত্ত্বরে সার্বিক নিরাপত্তা বিষয়ে সভা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,বিস্তারিত পড়ুন

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনির ইউনিয়নের দাতিনাখালী গ্রামে পুকুরে ডুবে রনি হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে খেলার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ৩টার দিকে পাশের পুকুর থেকে তার ভাসমান মৃত উদ্ধার হয়। মৃত রনি ফয়সাল হোসেন ও রেহেনা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল। নিহতের চাচা হায়দার আলী জানান, পরিবারের সদস্যদের অজ্ঞাতে রনি খেলার সময় ঘরের পাশে থাকা পুকুরে পড়ে মারা গেছে। তিনি আরওবিস্তারিত পড়ুন

পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ছে ২ বছর

সেতু বিভাগের চাহিদা মোতাবেক ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের মেয়াদ ২ বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত অনুমোদন দিতে যাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে চারবার পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। এবার পঞ্চমবারের মতো এই প্রকল্পের মেয়াদ বাড়তে যাচ্ছে। তবে এবার মেয়াদ বাড়লেও বাড়ছে না ব্যয়। সোমবার (২২ মার্চ) এ বিষয়ে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘কয়েকদিনেরবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিবিরহাটের জেইউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন মানিক আচার্য্য (৫০)। তিনি নোয়াখালীর কবিরহাট থানার মৃত রাজেন্দ্র আচার্য্যের ছেলে। তবে নিহত অপর যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর সরওয়ার আলম বলেন, ‘সকাল ৯টার দিকে বিবিরহাট এলাকায় সড়কবিস্তারিত পড়ুন

সঙ্গী অতিরিক্ত রাগী হলে যেসব কৌশল মেনে চলবেন

ঝগড়া-বিবাদ সব সম্পর্কেও একটু আধটু হয়ে থাকে। কথায় আছে, ঝগড়া না হলে ভালোবাসার সম্পর্কেও গাঢ় হয় না। তাই বলে সারাদিন রাত ঝগড়া করলে তো হবে না! অনেকেই দাম্পত্য জীবনে সর্বদা কলহের মধ্য দিয়ে যান। একসময় ভালোবাসার সম্পর্কে ভাটা পড়ে এবং বিচ্ছেদ ঘটে! তাই একজনের রাগ হলে অন্যজনকে তা মানিয়ে নিয়ে চলা উচিত, তাহলেই না-কি সম্পর্ক ঠিক থাকে- এমনই মত গুরুজনদের। নারী বা পুরুষ অনেক সঙ্গীই আছেন যারা অযথা সন্দেহ করেন বাবিস্তারিত পড়ুন

মোবাইল গেম খেলা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন

যশোর সদর উপজেলার এনায়েতপুরে বন্ধুর ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সোহান নামে এক কিশোর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে। নিহত রাকিব হোসেন ওই গ্রামের হাফিজুর বিশ্বাসের ছেলে। সে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নিহতের দাদী আনোয়ারা বেগম বলেন, রাত ৮টার দিকে বাড়ির পাশের মাঠে মোবাইলে গেম খেলছিলবিস্তারিত পড়ুন

বাড়ির সবাইকে অজ্ঞান করে চুরি, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি

ময়মনসিংহের নান্দাইলে টিনের বেড়া কেটে এক পরিবারের ৫ জনকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন, চাঁনপুর গ্রামের হোসেন আলী (৫৫), তার শ্বাশুড়ি ফিরোজা (৭৫) তার স্ত্রী জমিলা (৪৫), পুত্রবধূ আসমা (৩০), এবং নাতী এয়াসিন (১১)। ভুক্তভোগী হোসেন আলীর ছেলে মো. সাত্তার বলেন, আমি ঢাকায় কাজ করি। দুপুরের দিকে প্রতিবেশীরা ফোন করে বলে আমার পরিবারের ৫বিস্তারিত পড়ুন