Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করবেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে তিনি সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনিবিস্তারিত পড়ুন
রাজধানীর সড়কে গণপরিবহন কম, জনচলাচলও সীমিত

‘স্যার, মাছগুলা এক্কেবারে তাজা। আইজ কাস্টমার কম, তাই এই দামে পাইতাছেন। অন্যদিন হইলে কেজিতে অন্তত ৫০ টাকা বেশি দাম হইত।’ শুক্রবার (২৬ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারের মাছ বিক্রেতা শাহ আলম তার পরিচিত ক্রেতা আবদুল মান্নানকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলছিলেন। আবদুল মান্নান প্রতি শুক্রবার ছুটির দিনে কারওয়ান বাজার থেকে বাজার করেন। মাছ বিক্রেতার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখলেন সত্যিই আজ বাজারে লোকজন কম। অন্যান্য শুক্রবার মাছের বাজারে ক্রেতার ভিড়ে পাবিস্তারিত পড়ুন
মোদি মুজিব কোট গায়ে প্লেন থেকে নামলেন

বেলা ১১টা বাজার তখনও কিছুটা সময় বাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। তখনও মোদি ফ্লাইট থেকে নামেননি। তাকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে সকাল ১০টা ৫৭ মিনিটে ফ্লাইটের খুব কাছাকাছি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টা ৫৯ মিনিটে ফ্লাইট থেকে নেমে আসেন সাদা পাঞ্জাবি ও পায়জামার ওপর মুজিব কোট পরিহিত নরেন্দ্র মোদি। শেষ সিঁড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন, পকেট থেকে বেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর ৪টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, বুধবার রাতে যশোর থেকে ছেড়ে আসা বরিশালগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা উপজেলার মাধবপুরে পৌঁছায়। এসময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনি আরও বলেন, এসময় কমপক্ষেবিস্তারিত পড়ুন
মোদির সঙ্গে উপহার হিসেবে আসছে আরও ১২ লাখ টিকা

ভারত থেকে উপহার হিসেবে আরও ১২ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। বৃহস্পতিবার (২৫ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান সচিব। তিনি বলেন, ‘কাল (শুক্রবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন, একই সঙ্গে ভারত থেকে উপহার হিসেবে আসবে ১২ লাখ ডোজ ভ্যাকসিন। আশা করছি চুক্তি অনুযায়ী বাকি টিকাও নির্ধারিত সময়ে পাব।’ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরামবিস্তারিত পড়ুন
শার্শার সামটা মাদরাসায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

২৫ মার্চের কালো রাত্রিতে গণহত্যায় নিহতদের স্মরণে শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার মাদরাসা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী। উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোমিনুল ইসলাম। এবিস্তারিত পড়ুন
শাবান মাসের আইয়ামে বিজের রোজা ২৮-৩০ মার্চ

প্রত্যেক চন্দ্র মাসের মাঝামাঝি সময় তথা ১৩-১৫ তারিখ তিন দিন আইয়ামে বিজের রোজা রাখা সুন্নাত। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এ রোজা রাখতেন এবং সাহাবায়েকেরামকে এ রোজা রাখতে বলেছেন। সে হিসেবে (১৪৪২ হিজরির) চলতি রজব মাসে আইয়ামে বিজের রোজা রাখার দিন হলো- ২৮-৩০ মার্চ মোতাবেক রোববার, সোমবার ও মঙ্গলবার। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য প্রত্যেক আরবি মাসের মধ্যভাগে তিনদিন রোজা রাখার তাগিদ দিয়েছেন। সে হিসেবে এ (শাবান)বিস্তারিত পড়ুন
ভিভিআইপিদের ‘উছিলায়’ তারা জানতে পারলেন করোনা পজিটিভ!

নমুনা পরীক্ষার আগে ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তারা করোনা পজিটিভ। দিব্যি অফিস করেছেন, সহকর্মীদের সঙ্গে মিশেছেন, জম্পেশ আড্ডা মারার পাশাপাশি বসে চা কফিও খেয়েছেন। করোনায় সংক্রমিত হওয়ার কোনো লক্ষণও ছিল না। কিন্তু নমুনা পরীক্ষায় ধরা পড়ে তারা করোনা পজিটিভ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপিদের দায়িত্বপালনের জন্য নির্বাচিত ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর আগাম নমুনা পরীক্ষা করা হয়। আর এতে ধরা পরে তারা করোনা আক্রান্ত। শনাক্তকৃত ২৯ জনের মধ্যে সবচেয়ে বেশি সাতজনের করোনা ধরা পড়েছেবিস্তারিত পড়ুন
পর্তুগাল-বেলজিয়াম জিতলেও ইউক্রেনের কাছে থমকে গেছে ফ্রান্স

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। কিন্তু আগামী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই জয় বঞ্চিত থাকতে হলো ফ্রান্সকে। ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। অন্যদিকে জয় দিয়েই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং গত বিশ্বকাপে চমক সৃষ্টি করা দল বেলজিয়াম। ১-০ গোলে পর্তুগাল হারিয়েছে আজারবাইজানকে এবং বেলজিয়াম ৩-১ গোলে হারিয়েছে ওয়েলসকে। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ১-০ গোলে হেরে গেছে স্লোভেনিয়ার কাছে। ৬-২ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে চেক রিপাবলিক। নিজেদের মাঠে বেলজিয়ামবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসনকে হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জয়

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্য প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত খেলায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে মামুন ১৩ বলে ২০ রান, শফিকুল ২৯ বলে ৩২ রানবিস্তারিত পড়ুন

