মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘একযোগে সব মাধ্যমে প্রচার হবে বঙ্গবন্ধুর ভাষণ’

ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে সারাদেশে নির্দিষ্ট সময়ে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (৬ মার্চ) দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধু যে সময়টিতে ভাষণ দিয়েছেন ঠিক সেসময়ে সারাদেশে সকল মাধ্যমে ভাষণটি প্রচার করা হবে, ৩টা ১৮ বা ২০ মিনিটে। আমরা কাছাকাছি সময়ে থাকার চেষ্টা করবো।’ তিনি বলেন, ভাষণটি বিটিভিসহ সব টিভিবিস্তারিত পড়ুন

ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষের সম্পৃক্ততা বেড়েছে অনেকাংশে। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা, সময় কাটানো ছাড়াও ব্যবসার একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক। এ কারণে ফেসবুকে ছবি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখা অনেক জরুরি। কারণ বর্তমান সময় অনেকেই ফেসবুকে প্রতারিত হচ্ছেন। আবার হ্যাকিংয়ের ঘটনাও ঘটছে। তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিনগুলো জানিয়েছে, কয়েকটি কৌশল অবলম্বন করলেই সুরক্ষিত রাখা যায় ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার জন্য ব্যবহারকারীদের প্রোফাইলে ‘টু ফ্যাক্টরবিস্তারিত পড়ুন

নাটোরে শুরু হলো মাসব্যাপী ‘বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরে মাসব্যাপী ‘বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা-২০২১’ শুরু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় নাটোরের উদ্যোগে ও পিপলস্ ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস্ এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ মার্চ) বিসিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন

পুলিশ হারানো সন্তানকে বাবা-মায়ের কোলে তুলে দিল

হারানো শিশুকে তার অভিভাবকের কাছে তুলে দিয়েছে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (৫ মার্চ) তাসলিমা খাতুন (৩) নামের শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা মো. জহুরুল ইসলাম ও মা আদুরী বেগমের কাছে ফিরিয়ে দেয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বাড়ি গোদাগাড়ী উপজেলার আলাতলী গ্রামে। বর্তমানে তারা কাশিয়াডাঙ্গা এলাকার গুচ্ছগ্রামে বাস করেন। পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলেবিস্তারিত পড়ুন

টার্গেট করে বাছাই, ড্যান্সার বলে বিদেশ পাঠিয়ে যৌন নির্যাতন

ভালো বেতনে কাজের ব্যবস্থা করে দেয়ার কথা বলে নাচের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের অসংখ্য তরুণীকে দুবাই পাঠানো হতো। সেখানে পৌঁছানোর পর তাদের কোনো টাকা-পয়সা দেয়া হতো না। উল্টো শোষণ ও নিপীড়ন চালানো হতো। নির্যাতন-নিপীড়ন সহ্য করতে না পেরে অবশেষে অভিযোগ করেন তারা। তাদের অভিযোগের ভিত্তিতে মানবপাচার আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার পর ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। বর্তমানেবিস্তারিত পড়ুন

ভূমির অবক্ষয় রোধে সমন্বিতভাবে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিকল্পনা মোতাবেক টেকসই ভূমি ব্যবহার প্রযুক্তির মাধ্যমে ভূমি অবক্ষয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। রিও কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মরুময়তা রোধ, ভূমির অবক্ষয় ও খরা মোকাবিলা, জীববৈচিত্র সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করছে। তিনি বলেন, ভূমি ব্যবহার মানচিত্র হালনাগাদকরণ, ভূমি অবক্ষয়ের কারণ ও সূচক চিহ্নিতকরণ, অবক্ষয় রোধ, প্রশমন বা পুনর্ব্যবহারযোগ্য করণের লক্ষ্যে টেকসই ভূমিবিস্তারিত পড়ুন

মাগুরায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত একজন

মাগুরায় বালুবাহী ট্রাক ও ফল বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক বিল্লাল হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভাবনাটির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। নিহত পিকআপ চালক বিল্লাল হোসেনের বাড়ি যশোরের বাঘারপাড়ায়। হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, সকালে যশোর থেকে একটি ফল বহনকারী পিকআপ মাগুরারা উদ্দেশে আসার পথে মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবনাটির ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিকবিস্তারিত পড়ুন

বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকা, সারা রাত পাহারা দিলেন বাবা

বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া ছেলের প্রেমিকাকে সারা রাত পাহারা দিয়েছেন প্রেমিকের বাবা। এর আগে প্রেমিকা বাড়িতে আসার খবরে পালিয়ে যান প্রেমিক, এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলায়। জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নিতে আসা ছেলের কিশোরী প্রেমিকা আত্মহত্যা করতে পারে এমন আশঙ্কা থেকেই রাতভর পাহারা দেন ছেলের বাবা। স্থানীয়রা জানিয়েছে, উপজেলার বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকালে বিয়ের দাবিতেবিস্তারিত পড়ুন

প্রেমের সম্পর্ক মানতে না পেরে বাবা মেয়েকে হত্যা করলেন

ভারতের উত্তরপ্রদেশের হারদৌ জেলায় প্রেমের সম্পর্কের জের ধরে নিজের মেয়েকে হত্যা করেছেন এক বাবা। ১৭ বছর বয়সী মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের মেয়ের মাথা কেটে থানায় যাচ্ছিলেন। অবশ্য খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (৩ মার্চ) বিকেলে ওই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত সর্বেশ কুমার। প্রথমে তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের মেয়েকে হত্যা করেন। এরপরবিস্তারিত পড়ুন

করোনা টিকা না নিলে মিলবে না হজের অনুমতি

এবছর সৌদি আরবে হজে যেতে হলে আগে থেকেই করোনাভাইরাসের টিকা নিতে হবে। নাহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত সোমবার সৌদি আরবের ওকাজ পত্রিকায় এ খবর প্রকাশ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি স্বাস্থ্যমন্ত্রীর সই করা এক আদেশের বরাতে বলা হয়েছে, যারা হজ করতে চান তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক। এটি এবছর হজের অনুমতি পাওয়ার অন্যতম প্রধান শর্ত হবে বলেও জানানো হয়েছে ওই আদেশে। শুধুবিস্তারিত পড়ুন