মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষের সম্পৃক্ততা বেড়েছে অনেকাংশে। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা, সময় কাটানো ছাড়াও ব্যবসার একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক। এ কারণে ফেসবুকে ছবি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখা অনেক জরুরি। কারণ বর্তমান সময় অনেকেই ফেসবুকে প্রতারিত হচ্ছেন। আবার হ্যাকিংয়ের ঘটনাও ঘটছে।

তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিনগুলো জানিয়েছে, কয়েকটি কৌশল অবলম্বন করলেই সুরক্ষিত রাখা যায় ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার জন্য ব্যবহারকারীদের প্রোফাইলে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ করে রাখা দরকার। এর ফলে অচেনা কেউ কারো প্রোফাইলে ঢুকতে পারবে না। এছাড়াও প্রোফাইল লক করে রাখলেও এ জাতীয় সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এই ফিচারের ফলে অচেনা ব্যক্তিরা প্রোফাইল দেখতে পারবে না।

তবে প্রোফাইলে থাকা বন্ধুরা ফেসবুকের প্রোফাইল দেখতে পারবেন। পাশপাশি নিজের প্রোফাইল কাদের দেখাতে চান সেই বিষয়ে ধারণা রাখতে হবে। সে অনুযায়ী নিজের টাইম লাইন ঠিক করতে হবে। এর ফলে কোনো পোস্ট বা শেয়ার করা হলে তা সহজেই নির্দিষ্ট কিছু ব্যক্তি দেখতে পারবেন। অচেনা কেউ এই পোস্ট দেখতে পারবেন না।

নিজের ফেসবুক টাইমলাইনে কী রাখতে চান সেই বিষয়েও ধারণা রাখতে হবে। এছাড়া পুরনো পোস্ট বা ছবি ডিলিট করে দিতে হবে। এর ফলে সহজেই প্রোফাইল নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে সকলের। তাই মনে করা হচ্ছে নিজেদের ফেসবুক প্রোফাইল বাঁচানোর জন্য মানুষের কাছে এই কয়েকটি পদ্ধতি বেশ গুরুত্বপূর্ণ। আর এর ফলে সহজেই হ্যাকারদের হাত থেকে রক্ষা করা যাবে ফেসবুক প্রোফাইল। পাশাপাশি ফেসবুকের প্রয়োজনীয় তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন পরবে না।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী