মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফেসবুকের জরিমানা ৬৫ কোটি ডলার

ফেসবুক ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছিল। ২০১৫ সালে শিকাগোর অ্যাটর্নি জেনারেল জে অ্যাডেসন ফেসবুকের বিরুদ্ধে এ মামলা করেন। এই কারণেই ৬৫ কোটি ডলার জরিমানা দিতে হচ্ছে ফেইসবুককে। বিচারের সময় প্রমাণ হয়েছিল, ফেসবুক ফেস-ট্যাগিং ফিচারের জন্য ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই মানুষের মুখের ডিজিটাল স্ক্যান বায়োমেট্রিক ডাটা সংরক্ষণ করে ইলিনয় আইন লঙ্ঘন করছে। এরপর ২০১৯ সালে ফেসবুক ফেসিয়াল রিকগনিশন ফিচারকে ঐচ্ছিক করে। ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে যতবিস্তারিত পড়ুন

নাইকো দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ মার্চ

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২ মার্চ) খালেদার পক্ষে তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি করেন। এদিন তার পক্ষে শুনানি শেষ না হওয়ায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ আদালতের জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরার ব্যাসিক ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সোমবার (১মার্চ) সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় সাতক্ষীরার ব্যাসিক ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৯ উইকেটে হারিয়ে ২৫৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তামিম ৫৫ রান, জাহিদ ৩১ রান ও আরাফাত ৪৪ রান করেন। বোলিংয়ে কলারোয়ার পক্ষে মুরাদ ও মেহেদী দুইটি করে, শাওন, মৃত্যুঞ্জয় ও মেহেদি ১টি করেবিস্তারিত পড়ুন

পুলিশ প্রেস ক্লাবে চরম ধৈর্যের পরিচয় দিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গতকালও আমরা দেখলাম প্রেস ক্লাবের সামনে একা একজন পুলিশকে পেয়ে কীভাবে পেটানো শুরু হয়েছিল। তা সবাই দেখেছেন। সেখানে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রেস ক্লাবে কোনোদিন আমাদের পুলিশ ভেতরে ঢোকে না এবং এদিন যেভাবে ইটপাটকেল ছুড়ছিল সে সময় দু-একজন হয়ত ঢুকেছে। কিন্তু যেভাবে ইট-পাটকেল ও মারামারির সৃষ্টি হয়েছিলো সেখানে উচিত ছিল মারামারি না করা। চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে পুলিশ। ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উপলক্ষে সোমবার (১বিস্তারিত পড়ুন

মচমচে নারকেল কুকিজ ১৫ মিনিটেই তৈরি করুন

কুকিজ বা বিস্কুট খেতে ছোট বড় সবাই পছন্দ করেন! বিশেষ করে অবসরে, টিভি দেখার সময় বা বই পড়ার সময় হাতের কাছে কুকিজ না থাকলে কি চলে? তবে অনেকেই এক্ষেত্রে বাজার থেকে আনা কুকিজেই ভরসা রাখেন। চাইলে কিন্তু খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় কুকিজ। এগুলো খেতেও যেমন সুস্বাদু তৈরি করাও সহজ। নারকেলের যেকোনো পদই কিন্তু খেতে মুখোরোচক। ঠিক তেমনি এ কুকিজগুলো মুখে পুরলেই মন ভরে যাবে। চলুন তবে জেনে নেওয়াবিস্তারিত পড়ুন

সাতকানিয়ায় সাবেক চেয়ারম্যানকে বাড়িতে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হককে বাড়িতে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হককে হত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

গভর্নর, দুদক ও বিএসইসির চেয়ারম্যানের বক্তব্য শুনানিতে কড়াকড়ি

ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি বন্ধে সমন্বিতভাবে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যানের মতামত জানতে চেয়েছেন হাইকোর্ট। সে বিষয়ে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এর দেয়া লিখিত আদেশ প্রকাশ পেয়েছে রোববার (২৮ ফেব্রুয়ারি)। তিন প্রতিষ্ঠানের প্রধানের বক্তব্য শুনানির সময় আইনজীবী বা অন্য কেউ থাকতে পারবে না। ওই দিন আদালত একাইবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে মাদরাসা প্রধানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ইসমাইল হোসেন (৩৫) নামের এক হাফেজিয়া মাদরাসার প্রধানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (০১ মার্চ) সকালে সদর উপজেলা গোপালপুরের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুই হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিল। নিহত ব্যক্তি ওই বাড়িতে ভাড়া থাকতেন। নিহত ইসমাইল সদর উপজেলার হলিধানী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও বড় বাড়ি নুরানী হাফেজিয়া মাদরাসার প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন। নিহতের স্ত্রী ইসমাত জাহান টুনিবিস্তারিত পড়ুন

রাজধানীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ৩৫

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, অনুমতি ছাড়াই প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করে ছাত্রদল। সকাল ১০টার দিক থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে তারা রাস্তায় নামলে বাধাবিস্তারিত পড়ুন

রায়পুরে সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে দিলেন না ম্যাজিস্ট্রেট

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে বাঁধা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনের দেয়া পর্যবেক্ষক কার্ড থাকা সত্ত্বেও সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার। ঘটনার সময় ভোটকেন্দ্র পরিদর্শনের জন্য সাংবাদিকরা ওই কেন্দ্রে যান। এ সময় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া প্রিসাইডিং অফিসার ও পুলিশ কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছিলবিস্তারিত পড়ুন