বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরার ব্যাসিক ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

সোমবার (১মার্চ) সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় সাতক্ষীরার ব্যাসিক ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৯ উইকেটে হারিয়ে ২৫৩ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে তামিম ৫৫ রান, জাহিদ ৩১ রান ও আরাফাত ৪৪ রান করেন।

বোলিংয়ে কলারোয়ার পক্ষে মুরাদ ও মেহেদী দুইটি করে, শাওন, মৃত্যুঞ্জয় ও মেহেদি ১টি করে উইকেট লাভ করেন।

কলারোয়া ক্রিকেট একাডেমি ২৫৪ রানের টার্গেট ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার ২ বল খেলে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান করতে সক্ষম হয়।

কলারোয়ার পক্ষে তপু ৬৭ বলে ৮৩ রান অপরাজিত, মুরাদ ৩৩ বলে ৫০ রান করে ও মৃত্যুঞ্জয় ১৫ বলে ৪২ রান করেন।

বোলিংয়ে সাতক্ষীরা ব্যাসিক ক্রিকেট একাডেমির পক্ষে ফাইজুর ও ফারুক ২ টি করে উইকেট লাভ করেন।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৫ উইকেটে জয়লাভ করে।

খেলাটি পরিচালনা করেন আক্তার ও মিরাজুল।

স্কোরারের দায়িত্ব পালন করেন গালিব ও সাইফ হাসান।

সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের সাজেদুল করিম তপু।

খেলাটি উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।

ক্রিকেটপ্রেমী অনেক দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমীর পরিচালক নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিকেটপ্রেমী আকাশ, বাবলু ,জাহাঙ্গীর, তপু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান