Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
টাইগাররা ফুল মার্কস পেল ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে

সবমিলিয়ে ২৬তম কিংবা ক্যারিবীয়দের বিপক্ষে পঞ্চম সিরিজ জয়টা ঢাকায়ই নিশ্চিত করে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচটিতে লক্ষ্য ছিল হোয়াইটওয়াশের। সেইসঙ্গে ওয়ানডে সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে পূর্ণ ত্রিশ পয়েন্টও নিশ্চিত করার। সেই লক্ষ্যে নেমে ‘ফুল মার্কস’ নিয়েই পাস করেছে তামিম ইকবালের দল। শুধু সিরিজ জয়ই নয়, ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় এবং সবমিলিয়ে প্রতিপক্ষকে ১৪তম বারের মতো হোয়াইটওয়াশ করার কীর্তি দেখিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭বিস্তারিত পড়ুন
ঋণখেলাপি দেশে ৩ লাখ ৩৫ হাজার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানিয়েছেন, বর্তমানে (অক্টোবর ২০২০) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন। সোমবার (২৫ জানুয়ারি) সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটিবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সবজি বিশ্বের ৩ দেশে যাচ্ছে

মেহেরপুরের গাংনীর চাষিদের উৎপাদিত নিরাপদ সবজি বাঁধাকপি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পর এবার যাচ্ছে তাইওয়ান। স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে, নিরাপদ সবজি উৎপাদনে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মেহেরপুরের গাংনী উপজেলায় সারা বছরই বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। দেশের সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গাংনীর চাষিদের। এখানে চাষ করা হয় বিষমুক্ত নিরাপদ সবজি যা বিদেশে রপ্তানি হওয়ায় বেড়েছে বৈদেশিকবিস্তারিত পড়ুন
ধর্ষণ ৪ বছরের শিশুকে, মা জ্ঞান হারালেন হাসপাতালে

শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর মা থানায় একটি মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে। মেয়ের এ অবস্থা দেখে শিশুটির মা হাসপাতালে জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে গত ১৭ জানুয়ারি বিকেল ৫টার দিকে। শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়েছিল। তখন প্রতিবেশী খলিল সরদারের ছেলে সোহেল সরদার (২৫) শিশুটিকে তার একটি কক্ষেবিস্তারিত পড়ুন
আবরার হত্যা মামলার সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামানের সাক্ষ্য দিয়েছেন। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি সাক্ষ্য দেন। এদিন তার সাক্ষ্যর জবানবন্দি শেষ না হওয়ায় আগামীকাল সোমবার অবশিষ্ট জবানবন্দি ও জেরার জন্য দিন ধার্য করেন আদালত। মামলায় মোট ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরারবিস্তারিত পড়ুন
চসিক নির্বাচন : ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই কর্মকর্তারাও নির্বাচনী কার্যক্রমের প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফলে পোলিং এজেন্ট বা নির্বাচনী এজেন্টরাও এ নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত পরিপত্র-৯ এ এমন নির্দেশনা জারি করেছে। পরিপত্র-১১’তে বলা হয়েছে, এ সিটিবিস্তারিত পড়ুন
টিকা ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি টিকা সংগ্রহের আগেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করেছিল। এখন তারা টিকার ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে। বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার একসূত্রে গাঁথা। রোববার (২৪ জানুয়ারি) মন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যক্কারজনক রাজনীতি করছে, যেমনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা চিকিৎসার চেয়েওবিস্তারিত পড়ুন
তালাকপ্রাপ্ত নারীর মাথা ন্যাড়া, শ্বশুর-ভাসুর গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে মাথা ন্যাড়া করার অভিযোগে শ্বশুর ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক। রোববার (২৪ জানুয়ারি) ওই নারীর শ্বশুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার মৃত তজমল আলীর ছেলে ইয়াছিন আলী (৫৮) ও ভাসুর আইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার বাদী ওই নারী জানান, গত পাঁচ বছর আগে সুজাবাদ উত্তরপাড়ার ইয়াছিন আলীর ছেলে সুমনের সাথে তার বিয়ে হয়।বিস্তারিত পড়ুন
শৈত্যপ্রবাহমুক্ত দেশ, তাপমাত্রা কমতে পারে বুধবার থেকে

জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে কনকনে শীতের অনুভূতি রয়েছে। আগামী তিনদিন দেশ শৈত্যপ্রবাহ মুক্ত থাকতে পারে বা তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। রোববার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকে শৈত্যপ্রবাহ নেই। কিন্তু শীতের অনুভূতি আছে, কুয়াশাও আছে। আজ, আগামীকাল ও পরশু (২৪, ২৫ ও ২৬ জানুয়ারি) দেশের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এরপরবিস্তারিত পড়ুন
পরীক্ষা ছাড়াই আইন পাস এইচএসসির ফল প্রকাশে

পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ করতে আইন পাস করেছে জাতীয় সংসদ। করোনাকালে পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে উত্থাপিত আইনটি পাস করা হয়। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনটি পাস করা হয়। রোববার (২৪ জানুয়ারি) সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। পাসের সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বিলটি পাসের পর প্রজ্ঞাপনবিস্তারিত পড়ুন

